শেষ বিকেলে প্রোটিয়াদের উল্লাস

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ২২:৪১আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:৪৩

বেন স্টোকসকে ফিরিয়ে দারুণ খুশি প্রোটিয়ারা বৃষ্টি শেষ টেস্টের প্রথম সেশনে একটি বলও হতে দেয়নি। লাঞ্চের পর খেলা শুরু হলেও চা-বিরতি পর্যন্ত একটি উইকেটও পায়নি দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ বিকেলের সাফল্যে প্রোটিয়ারা উল্লাসে মেতে উঠেছে। জোহানেসবার্গে প্রথম দিন শেষে ইংল্যান্ডের স্কোর ১৯২/৪।

টসজয়ী ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দিয়েছিলেন জ্যাক ক্রলি আর ডমিনিক সিবলি। দুই ওপেনারের দৃঢ়তায় বিনা উইকেটে ১০০ রানে চা-বিরতিতে গিয়েছিল সফরকারী দল। কিন্তু চা-বিরতির পর ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা।

সিবলিকে (৪৪) কট বিহাইন্ড করে স্বাগতিকদের ব্রেক থ্রু এনে দিয়েছেন অভিষিক্ত পেসার বিউরান হেনড্রিক্স। ৩ ওভার পর শেষ টেস্ট খেলতে নামা ভারনন ফিল্যান্ডারের আঘাত। ৬৬ রান করে তার বলে স্লিপে ক্যাচ দিয়েছেন ক্রলি। দুই ওপেনারকে হারিয়ে ইংল্যান্ডের রান তখন ১১৬।

রানটা ১৫০ হওয়ার পর প্রোটিয়াদের তৃতীয় সাফল্য এনে দিয়েছেন ডেন প্যাটারসন, জোন ডেনলিকে স্লিপ ফিল্ডারের ক্যাচ বানিয়ে। দারুণ ছন্দে থাকা বেন স্টোকস বেশিক্ষণ টিকতে পারেননি, পরিণত হয়েছেন রাসি ফন ডার ডুসেনের তৃতীয় ক্যাচে। ২ রান করা স্টোকসের মূল্যবান উইকেটটি আইনরিখ নর্কিয়ার।

আলোর স্বল্পতায় আগেই খেলা শেষ হওয়ার সময় অধিনায়ক জো রুট ২৫ রানে অপরাজিত। ২২ রান নিয়ে সঙ্গে আছেন ওলি পোপ।

কাগিসো রাবাদা এক ম্যাচ নিষিদ্ধ হলেও ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাঁচ পেসার নিয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে ২-১এ এগিয়ে থাকা ইংল্যান্ড দলেও স্পিনার নেই। অফস্পিনার ডমিনিক বেসের জায়গায় ক্রিস ওকসকে নিয়ে তাদের দলেও পাঁচ পেসার।

 

সংক্ষিপ্ত স্কোর: প্রথম দিন শেষে

ইংল্যান্ড: প্রথম ইনিংস ১৯২/৪ (ক্রলি ৬৬, সিবলি ৪৪, ডেনলি ২৭, রুট ২৫*, স্টোকস ২, পোপ ২২*; ফিল্যান্ডার ১/৩৭, প্যাটারসন ১/৩৯, হেনড্রিক্স ১/৪৩, নর্কিয়া ১/৫৩)

/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম