লাহোরের পিচ নিয়ে খেপেছেন ইনজামাম-লতিফ

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২০, ১০:৪৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১০:৫৩

মন্থর উইকেটে শুরু থেকেই ভুগতে হয়েছে ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি হলো চার-ছক্কার খেলা। গ্যালারি কিংবা টিভির সামনের দর্শকেরা উপস্থিত হয় ব্যাটসম্যানদের দাপট দেখার জন্য। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম ম্যাচে এর কোনোটারই দেখা মেলেনি। লো স্কোরিং ম্যাচে লড়াই হয়েছে, তবে তাতে ছিল আকর্ষণের বড্ড অভাব। আর এজন্য লাহোরের পিচকে দুষছেন পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক ইনজামাম-উল-হক ও রশিদ লতিফ।

৫ উইকেটে হারের পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহও কাঠগড়ায় তুলেছিলেন মন্থর উইকেটকে। পিচের ‘অদ্ভুত’ আচরণে বল ‍পুরোনো হওয়ার সঙ্গে শট খেলাও কঠিন হয়ে উঠেছিল ব্যাটসম্যানদের জন্য। এবার পাকিস্তানের সাবেকেরাও অসন্তোষ প্রকাশ করলেন গাদ্দাফি স্টেডিয়ামের পিচ নিয়ে।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিল ১৪১ রান। এই রান টপকাতে ১৯.৩ ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছে পাকিস্তানকে। কিন্তু টি-টোয়েন্টিতে এই ধরনের দৃশ্য কাম্য নয় বলেই মনে করছেন ইনজামাম। এক ইউটিউব চ্যানেলে নিজের সব রাগ উগড়ে দিলেন সাবেক এই ব্যাটসম্যান, ‘আমার কাছে কোনোভাবেই এটাকে টি-টোয়েন্টি ম্যাচ মনে হয়নি। কিউরেটরদের অনুরোধ করছি, তারা যেন ভালো পিচ বানায়। লোকজন টি-টোয়েন্টি ম্যাচে চার-ছক্কা দেখতে আসে। এই পিচ ছিল ভীষণ কঠিন, ১৪২ রানকেই বিশাল লক্ষ্য মনে হচ্ছিল।’

১৯০ কিংবা ২০০ রানের পিচ চান ইনজামাম, ‘আমাদের এমন পিচ দরকার যেখানে গড়ে ১৯০ কিংবা ২০০ রান ওঠে। এতে করে ব্যাটসম্যানরা যেমন বড় স্কোর করতে পারবে, তেমনি বোলাররা বুঝতে পারবে কিভাবে ফ্লাট উইকেটে তাদের পরিস্থিতি সামাল দিতে হয়।’ উদাহরণ হিসেবে তিনি অস্ট্রেলিয়াকে সামনে এনেছেন, ‘টি-টোয়েন্টিতে কিন্তু অস্ট্রেলিয়া ফ্লাট উইকেট বানায়, রানও ওঠে প্রচুর। আমাদের এটা অনুসরণ করা উচিত।’

সাবেক আরেক অধিনায়ক লতিফের কণ্ঠেও একই সুর। লাহোরের প্রথম ম্যাচ তার কাছে টি-টোয়েন্টি সুলভ লাগেনি, ‘শীতকালে ভালো পিচ বানানো কঠিন। তবে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেষ্টা করলে ১৬০ কিংবা ১৭০ রানের পিচ বানাতে পারে। আমরা কিন্তু ২০০ রানের পিচ চাইছি না। তবে বর্তমান ক্রিকেটে ১৪০ রান টি-টোয়েন্টির জন্য খুবই কম স্কোর।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম