টেস্ট অল রাউন্ডার র্যাংকিংয়ে নিজের শীর্ষ স্থান হারালেন সাকিব আল হাসান। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দখল করে নিয়েছেন সেই স্থান। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে সাকিব নেমে গেছেন দুই নম্বরে।
দিল্লি টেস্টে দুর্দান্ত ব্যাট করে শুধু অল রাউন্ডার র্যাংকিংয়েই নয়, ব্যাটিংয়েও এগিয়েছেন অশ্বিন। সেখানে ৫ ধাপ এগিয়ে রয়েছেন ৪৬ নম্বরে। প্রোটিয়াদের বিরুদ্ধে এক ইনিংসে ২৬ রানে দুটি এবং ৬১ রানে ৫ উইকেট নিয়ে বোলারদের র্যাংকিংয়ে আগের দ্বিতীয় স্থানে থাকলেও কমিয়েছেন রেটিং পয়েন্ট। শীর্ষে থাকা ডেল স্টেইনের সঙ্গে ১৫ পয়েন্ট কমিয়েছেন তিনি। স্টেইনের রেটিং ৮৭৫ এবং অশ্বিনের রেটিং ৮৭১।
অল রাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে থাকা অশ্বিনের রেটিং ৪০৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের সংগ্রহ ৩৮৪।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লি টেস্টে দুই সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সেরা অবস্থানে রয়েছেন আজিঙ্কা রাহানে। ১৪ ধাপ এগিয়ে ১২ নম্বরে রয়েছেন তিনি।
/এফআইআর/








