এশিয়া কাপ দিয়ে বাংলাদেশকে রাজি করায়নি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২০, ১৩:১০আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৪:০৬

পিসিবি চেয়ারম্যান এহসান মানি (বাঁয়ে) ও প্রধান নির্বাহী ওয়াসিম খান ফিসফাস ছিল আগে থেকেই। পরে বোমাটা ফাটান শোয়েব আখতার। সাবেক পাকিস্তানি পেসারের দাবি, বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের স্বত্ব দেওয়ার শর্তে তাদের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ‘দেওয়া-নেওয়া’র বিষয়টি নিয়ে এখনও চর্চা চলছে। অবশেষে মুখ খুললো পিসিবি। পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, এমন কোনও আলোচনা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে।

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে জলঘোলা হয়েছে অনেক। বাংলাদেশের যেতে আপত্তি ছিল না, তবে শুরুতে শুধু টি-টোয়েন্টি খেলতে রাজি ছিল বিসিবি। অনেক নাটক শেষে বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছে এবং তিন ধাপে কুড়ি ওভারের সঙ্গে টেস্ট ও এক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। কিন্তু সব ঠিক হওয়ার পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশের পাকিস্তানের যাওয়ার পথে আছে ‘অন্য কারণ’।

এ বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে গেলেও চিরশত্রু ভারতকে তাদের মাটিতে খেলানো একরকম অসম্ভব। রাজনৈতিক বৈরিতা তো আছেই, তাছাড়া নিরাপত্তার বিষয়টিও মোটা দাগে দেখা হচ্ছে। আর ভারতকে ছাড়া এশিয়া কাপ চিন্তা করাটাও কঠিন। সেই হিসেবে পাকিস্তানে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

তাহলে কোথায়? সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। পাকিস্তানেরও আপত্তি নেই। কথাটা স্পষ্টই জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয় না তারা (ভারত) আসবে পাকিস্তানে খেলতে। তাদের জন্য আমাদের সংযুক্ত আরব আমিরাতে খেলতে আপত্তি নেই।’

কিন্তু বাংলাদেশে আয়োজনের কথা যে শোনা যাচ্ছে? তাছাড়া বাংলাদেশের পাকিস্তান সফর করার পেছনেও নাকি আছে এশিয়া কাপ আয়োজক হওয়ার শর্ত! ওয়াসিম উড়িয়ে দিলেন এই গুজব, ‘বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের স্বত্ব দেওয়ার যে চুক্তির কথা শোনা যাচ্ছে, সেটা সঠিক নয়। গুঞ্জনটা পুরোপুরি মিথ্যা। এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনও কথা হয়নি।’

তাছাড়া বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আলোচনার সুযোগও দেখেন না পিসিবির এই কর্তা, ‘দেখুন এশিয়া কাপ হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতা, আর আমরা এটার আয়োজক হয়েছি। কোনও দেশের পক্ষেই আয়োজক নির্ধারণের সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। এটা করতে পারবে শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিল।’

বাংলাদেশকে নিতে পেরেছে দেশে, এবার পিসিবির লক্ষ্য দক্ষিণ আফ্রিকা, ‘দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আসার কথা-বার্তাও চলছে। এমসিসি একাদশ আসবে ১৩ ফেব্রুয়ারি, তারা আসছে কুমার সাঙ্গাকারার নেতৃত্বে।’

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক