শুরুতেই নাঈমের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৫:১০আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৬:০৪

মোহাম্মদ নাঈম সিরিজ বাঁচানোর মিশনে নেমেছে বাংলাদেশ। লাহোরের গুরুত্বপূর্ণ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের স্কোর ৩ ওভারে ১ উইকেটে ১৮।

নড়বড়ে শুরুর পর উইকেট হারালো বাংলাদেশ। প্রথম ব্যাটসমান হিসেবে প্যাভিলিয়নে ফিরেছেন মোহাম্মদ নাঈম। শাহীন আফ্রিদির বলে আউট হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি এই ওপেনার।

আগের ম্যাচে মন্থর ব্যাটিং করলেও খেলেছিলেন তিনি ৪৩ রানের কার্যকারী ইনিংস। ২০ বছর বয়সী নাঈম দ্বিতীয় টি-টোয়েন্টিতে পুরোপুরি ব্যর্থ। মুখোমুখি নিজের প্রথম বলেই আউট হয়ে গেছেন। শাহীনের বল তার ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। লাহোরের দ্বিতীয় টি-টোয়েন্টি তাই ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার প্রথম ম্যাচে ১৪১ রানের পুঁজি নিয়েও লড়াই করেছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মাহমুদউল্লাহদের। তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে থাকায় তাদের সামনে আজ (শনিবার) সিরিজ জয়ের হাতছানি। বিপরীতে বাংলাদেশের সিরিজ হার ঠেকাতে জিততেই হবে।

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের জায়গায় আনা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসানকে। বঙ্গবন্ধু বিপিএল দিয়ে ২০১৮ সালের পর আবারও জাতীয় দলে ডাক পাওয়া মেহেদী সুযোগ পেয়ে গেলেন একাদশেও। পাকিস্তান অবশ্য আগের ম্যাচের একাদশই রেখেছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম