বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটে রাজশাহীর চ্যাম্পিয়ন লোকনাথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১৯:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৯:৪৬

চ্যাম্পিয়ন দলের ট্রফি জয়ের উচ্ছ্বাস মুজিববর্ষ উপলক্ষে এবারের স্কুল ক্রিকেট হয়েছে বঙ্গবন্ধুর নামে। আজ রবিবার হয়ে গেলো রাজশাহী বিভাগের প্রতিযোগিতার ফাইনাল, যে ম্যাচে শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লোকনাথ উচ্চ বিদ্যালয়। পুরো টুর্নামেন্টে তারা অপরাজিত ছিল।

মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে ১৬ রানে জিতেছে লোকনাথ উচ্চ বিদ্যালয়। টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১২২ রানে অলআউট হয় তারা। দলের সর্বোচ্চ স্কোরার নূর করে ৪২ রান, এছাড়া রিমন ২১ রান করে। বোর্ড মডেল স্কুল দলের তারেক ২৫ রানে চারটি ও তুসমিত ১৭ রানে তিনটি উইকেট নেয়।

১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লোকনাথের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি বোর্ড মডেল স্কুল। ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রানে থামে তারা। দলের পক্ষে নাবিদ ১৬ ও বর্ণ ১৪ রান করে। লোকনাথের পারভেজ ১৩ রানে তিনটি ও নূর ২০ রানে দুটি উইকেট নেয়।

ফাইনালের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামন লিটন চ্যাম্পিয়ন লোকনাথ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ট্রফি ও দেড় টন ওজনের একটি এসি তুলে দেন। শিক্ষা বোর্ড মডেল স্কুল পায় রানার্স আপ ট্রফি ও একটি ৪২ ইঞ্চি এলইডি টিভি।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটের আহবায়ক খালেদ মাসুদ পাইলট। প্রতিযোগিতায় ১৫ উইকেট নেওয়া হাজী মোহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয়ের তরিকুল ইসলাম জয়ের হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাইফুল্লাহ খান। দুটি সেঞ্চুরিসহ ৪৬৪ রান করে সেরা ব্যাটসম্যান মাইনুলকে ক্রেস্ট দেন আরেক সাবেক ক্রিকেটার শাহনেওয়াজ শহীদ সানু।

১৫ উইকেটের পাশাপাশি ১৩৩ রান করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে তরিকুল। তাকে ক্রেস্ট দেন খালেদ মাসুদ পাইলট এবং ওয়ালটনের পক্ষ থেকে ল্যাপটপ তুলে দেন অ্যাডিশনাল ডিরেক্টর, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন মার্কেটিং মো. রবিউল ইসলাম মিল্টন।

৪২ রান ও ২ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় লোকনাথের নূরকে ক্রেস্ট দেন রাসিক ক্রীড় স্থায়ী কমিটি আহবায়ক ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলার আব্দুল মমিন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম