উইলিয়ামসের সেঞ্চুরিতে উদ্ভাসিত জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ২২:৪৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২২:৪৯

অধিনায়ক উইলিয়ামসের সেঞ্চুরির আনন্দ টেস্ট অভিষেক প্রায় ৭ বছর আগে হলেও অধিনায়কত্ব পেয়েছেন এই সিরিজে। প্রথম টেস্টে তেমন ভালো করতে পারেননি, আউট হয়েছেন ১৮ ও ৩৯ রান করে। তবে দ্বিতীয় টেস্টে জ্বলে উঠে সেঞ্চুরি করেছেন শন উইলিয়ামস।

অধিনায়কের দৃঢ়তায় প্রথম দিন ভালোই কেটেছে জিম্বাবুয়ের। ৬ উইকেটে ৩৫২ রানে দিন শেষ করেছে তারা। কোনও টেস্টের প্রথম দিনে এটাই জিম্বাবুয়ের সর্বোচ্চ রান। আগের রেকর্ডও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৭ সালে কলম্বোতে ৩৪৪/৮।

হারারে স্পোর্টস ক্লাবে টসজয়ী জিম্বাবুয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি, ২১ রানে প্রথম আর ৪৯ রানে হারিয়েছে দ্বিতীয় উইকেট। এরপর আগের ম্যাচে মাথায় আঘাত পাওয়া কেভিন কাসুজাকে নিয়ে প্রতিরোধ গড়েছেন ব্রেন্ডন টেলর।

কাসুজার (৩৮) বিদায়ে ভেঙেছে ৬৫ রানের জুটি। ১৯ রান যোগ হতে টেলরও আউট। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৬২ বলে ১০টি চার ও একটি ছক্কায় ঠিক ৬২ রান করেছেন স্বাগতিকদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান।

এরপরই দিনের সেরা জুটির জন্ম। সিকান্দার রাজার সঙ্গে উইলিয়ামসের ১৫৯ রানের জুটির সৌজন্যেই জিম্বাবুয়ে স্বস্তিতে। সিকান্দার ৭২ রানে আউট হলেও উইলিয়ামস ফিরেছেন দ্বিতীয় সেঞ্চুরির তৃপ্তি নিয়ে। ১৩৭ বলে ১০৭ রানের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ১০ চার ও ৩ ছক্কায়।

দিন শেষে রেগিস চাকাবভা ৩১ এবং অভিষিক্ত টিনোটেন্ডা মুতোমবোদজি ১০ রানে অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর: প্রথম দিন শেষে

জিম্বাবুয়ে: প্রথম ইনিংস ৩৫২/৬ (মাসভোরে ৯, কাসুজা ৩৮, আরভিন ১২, টেলর ৬২, উইলিয়ামস ১০৭, সিকান্দার ৭২, চাকাবভা ৩১*, মুতোমবোদজি ১০*; লাকমল ২/৩১, ডিসিলভা ২/৬৭, কুমারা ১/৪৬, এম্বুলদেনিয়া ১/১৫৩)

/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম