মুশফিকের পাকিস্তানে না-যাওয়া ভালোভাবে নেননি নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ২০:৫৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:১৫

সংবাদ সম্মেলনে নাজমুল নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় পাকিস্তান সফরে যাননি মুশফিকুর রহিম। বাংলাদেশের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যানকে ছাড়াই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। মুশফিকবিহীন দলের পারফরম্যান্স ছিল হতশ্রী। ২-০ ব্যবধানে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ, যদিও তৃতীয় ম্যাচটিকে মাঠেই গড়াতে দেয়নি বৃষ্টি।

মুশফিক থাকলে এমন ব্যর্থ দল হতো কি হতো না সেটি অন্য প্রশ্ন। তবে তার পাকিস্তানে না যাওয়াটাকে ভালোভাবে নেননি বিসিবি সভাপতি সভাপতি নাজমুল হাসান। সরাসরি কিছু না বললেও বেক্সিমকো কার্যালয়ে বসে বুঝিয়ে দিলেন, পাকিস্তান সিরিজে মুশফিকের এমন সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট!

নিরাপদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হরে আসার পর মুশফিককে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে অনুরোধ করবে কি না বিসিবি, এমন প্রশ্নে নাজমুল হাসানের কথা, ‘আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। হঠাৎ করে না যাওয়ার কথা বললে তো সমস্যা! ছয় মাস আগে জানাতে হবে। কারণ হুট করে নতুন কাউকে খেলানো যায় না। এটা আমাদের জন্য কঠিন। তামিমকে দুটি সিরিজে পাইনি, সাকিব নেই, এখন মুশফিক নেই। এ রকম আমরা আশা করিনি। এটা আশার মধ্যে ছিল না।’

বিশ্বকাপ থেকেই বাংলাদেশের পারফরম্যান্স নিম্মমুখী। এরপর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট, ভারতে দ্বি-পাক্ষিক সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ-সবগুলো সিরিজেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশার।

নাজমুল মনে করেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপুস্থিতিই এই সমস্যার কারণ, ‘সাকিব নিউজিল্যান্ড সফরে যায়নি। এরপরে দেখলাম তামিম দুই সিরিজ গেল না। এখন দেখলাম মুশফিক। এরকম হঠাৎ করে যদি জানি, তাহলে আমদের জন্য দল গঠনে সমস্যা। পাকিস্তান সফরে মুশফিক যায়নি, ও তো (মুশফিক) আমাদের মূল প্লেয়ার, ওদের বিকল্প তো আমাদের তৈরি করতে হবে। তৈরি করার সুযোগ দিতে হবে। ওদের অবর্তমানেই আমাদের দলটা থিতু হতে পারছে না।’

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কারণে জুনিয়ররা নিয়মিত হতে পারছেন না! তাদের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা ভোগেন নিরাপত্তাহীনতায়। এই কারণেই সঠিক সমন্বয় হচ্ছে না বলে মনে করেন নাজমুল, ‘টিম ম্যানেজমেন্ট বলেন, বোর্ড বলেন আমরা কিছু বিষয় নিয়ে সংগ্রাম করছি। যেমন ভারত সফরের তিনদিন আগে জানলাম সাকিব খেলতে পারবে না। এটা তো বড় ধাক্কা। সাকিবের রিপ্লেসমেন্ট নেই। তামিম বলল, সেও যাবে না। তামিমের অবর্তমানে আমরা ভারত সিরিজে নাঈমকে নামালাম। এখন তামিম ফিরে আসার পর ওপেনিংয়ে হুট করে বদল আনাও কঠিন। এবার মুশফিক যায়নি। চার নম্বর পজিশন নিয়ে সমস্যা হয়েছে। সামনে একটা টেস্ট আছে। মুশফিকের চেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান তো আমাদের নেই। এখন চারে নতুন একজনকে খেলাতে হবে। ও কী করবে? একটা টেস্টের জন্য খেলা যায়? ও যদি ভালো করে, ও তাও জানে পরের টেস্টে ওর সুযোগ নাই। আর খারাপ করলে তো ক্যারিয়ার শেষ। এত টেনশন নিয়ে তো খেলা যায় না। অন্তত তিন ম্যাচ খেলতে দিতে হবে। সব মিলিয়ে হুটহাট কারো না খেলাটা দলে প্রভাব ফেলে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক