অলরাউন্ডার হওয়ার সুবিধা পাচ্ছেন সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ২২:৫৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২৩:০১

অলরাউন্ডার হওয়ার সুবিধা পাচ্ছেন সৌম্য অভিজ্ঞতার ঝুলিতে ছিল মাত্র একটি ওয়ানডে। তবু ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়ে যান সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্রই পা রাখা তরুণ ক্রিকেটারকে নেওয়ার কারণ ছিল, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে ব্যাটিংয়ের পাশাপাশি তার পেস বোলিংয়ের সুবিধা পাওয়া। যদিও পরবর্তী সময়ে সৌম্যকে শুধু ব্যাটসম্যানের ভূমিকাতেই পাওয়া গেছে। গত কিছুদিন এই দৃশ্যের পরিবর্তন এসেছে। এখন প্রায়ই বোলিংয়ে দেখা যাচ্ছে তাকে। সাফল্যও পাচ্ছেন।

বঙ্গবন্ধু বিপিএলে ব্যাটিং-বোলিংয়ে ভালো করেছেন সৌম্য। ১২ ম্যাচে ৩৩.১০ গড়ে ৩৩১ রানের পাশাপাশি মিডিয়াম পেসে নিয়েছেন ১২ উইকেট। ব্যাট-বলে ভালো করে পাকিস্তান সফরে গিয়েছিলেন সৌম্য। কিন্তু দুই বিভাগের কোনোটাতেই সফল হতে পারেননি তিনি। দুই ম্যাচে ৭ রানের সঙ্গে উইকেটের ঘর ফাঁকা।

অলরাউন্ডার হতে গিয়ে ব্যাটিং ভুলে যাচ্ছেন না তো সৌম্য? ২৬ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য তা মনে করেন না। একটিতে ব্যর্থ হলে অন্যটিতে ভালো করার দায়িত্ব নিতে চান তিনি, ‘আমার জন্য ভালো হবে (অলরাউন্ডার ভূমিকা)। আগে এক সাইড নিয়ে চিন্তা করতাম, এখন দুই বিভাগ নিয়ে করি। আগে ব্যাটিং খারাপ হলে পুরো দিনটাই মাটি হয়ে যেত। কিন্তু এখন ব্যাটিং খারাপ হলে বোলিং দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করি। আবার বোলিং খারাপ হলে ব্যাটিং দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করি। সব মিলিয়ে ডাবল রোলে আমার সুযোগটা বেশি।’

পাকিস্তানে টেস্টের আগে কোনও প্রস্তুতি ম্যাচ নেই। অনুশীলনই শেষ ভরসা। সেজন্য তড়িঘড়ি করে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নামার আগে বিসিএলে একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সৌম্য এই টুর্নামেন্টকে প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছেন, ‘অনুশীলন করে গেলে অবশ্যই ভালো হয়। যেহেতু জাতীয় দলের সবাই পাকিস্তানে যাবে, তার আগে যেন সবাই একটি ম্যাচ খেলে। অনুশীলন কম হচ্ছে, এরপরও ম্যাচ অনুশীলনে অন্যরকম একটা ব্যাপার থাকে।’

বিসিএলে এবার ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলবেন সৌম্য। তিনি ছাড়াও এই দলে রয়েছেন জাতীয় দলের মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। এই দল নিয়ে ট্রফি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী সৌম্য, ‘দল অনুযায়ী ভালো খেলতে পারলে ট্রফি জেতা সম্ভব। আমাদের দলটি ভারসাম্যপূর্ণ। এখানে লম্বা সময় খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় আছে। আশা করি সবাই মিলে ভালো ফল আনতে পারব।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক