বাংলাদেশ ছেড়ে আইপিএলে ভিল্লাভারায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ১৮:৪৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৮:৪৯

মারিও ভিল্লাভারায়ন আইপিএলের দল সানরাইজার্স হায়দারাবাদের ট্রেনার হওয়া প্রস্তাব পেয়েছেন মারিও ভিল্লাভারায়ন। চুক্তির মেয়াদ বেশ দীর্ঘ—তিন বছর।  

প্রস্তাব পাওয়ার পর বিসিবির কাছে তিন মৌসুমের জন্য ছুটি চেয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের ট্রেনার ভিল্লাভারায়ন। কিন্তু বিসিবি তার আবেদনে সাড়া দেয়নি। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই শ্রীলঙ্কান।

২০১৪ সালে মাশরাফি-সাকিবদের ট্রেনারের দায়িত্ব নেওয়া ভিল্লাভারায়ন জিম্বাবুয়ের বিপক্ষে শেষবারের মতো দায়িত্ব পালন করবেন। ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মারিও (ভিল্লাভারায়ন) আইপিএলের একটি দলে ট্রেনার হিসেবে যোগ দিতে যাচ্ছেন। তিনি বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি ওই দলের সঙ্গে কাজ করতে চান। কিন্তু বিসিবির শর্ত অনুযায়ী, জাতীয় দলের দায়িত্বে থাকা ব্যক্তি অন্য কোনও দেশের ঘরোয়া ক্রিকেটে কাজ করতে পারবেন না। তিনি আমাদের পদত্যাগপত্র দিয়েছেন। আমরা তা গ্রহণ করেছি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম