নতুন ভূমিকায় আমলা

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২০, ১১:৩২আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৫:৫৪

হাশিম আমলা কখনও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলেননি হাশিম আমলা। প্রতিযোগিতার পঞ্চম বছরে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যানকে। তবে খেলোয়াড় নয়, ব্যাটিং পরামর্শক হিসেবে। তার সঙ্গে চুক্তি করেছে পেশাওয়ার জালমি।

২০১৭ সালের চ্যাম্পিয়নদের সঙ্গে আমলার যোগ দেওয়ার খবর টুইটারে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক জাভেদ আফ্রিদি, ‘হাশিম আমলা একজন লিজেন্ডারি ব্যাটসম্যান এবং বিশ্ব ক্রিকেটের একটি বড় নাম। জালমি পরিবারে তাকে স্বাগত জানায়। তার উপস্থিতি শুধু জালমির ডাগআউটকে সমৃদ্ধ করবে না, উদীয়মান ক্রিকেটারদের অভিজ্ঞতার ভাণ্ডারে যোগ হবে অনুপ্রেরণাদায়ক মুহূর্ত।’

গত বছরের আগস্টের শুরুতে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমলা। দেশের হয়ে ৪৪ টি-টোয়েন্টি খেলেন, ছোট্ট সংস্করণের তিনটি বিশ্বকাপেও ছিল তার উপস্থিতি। এছাড়া দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১২৪ টেস্ট ও ১৮১ ওয়ানডে খেলেছেন।

আমলা যোগ দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামির সঙ্গে। গত বছরের অধিনায়ক এবার পরামর্শকের ভূমিকায়। ব্যাকরুম স্টাফ হিসেবে আরও আছেন প্রধান কোচ মোহাম্মদ আকরাম, ম্যানেজার আরশাদ খান ও স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক।

প্রথমবার পিএসএলের সব ম্যাচই হবে পাকিস্তানে। আগামী ২০ ফেব্রুয়ারি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে উঠবে এ প্রতিযোগিতার পর্দা। ম্যাচ আয়োজনে তৈরি লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতান। 

/এফএইচএম/ পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক