বাংলাদেশ টেস্টের আগে বাবর-শানের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২০, ১৭:২৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৭:২৪

প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন শান মাসুদ ও বাবর আজম বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা ২-০ ব্যবধানে জিতে বেশ ফুরফুরে মেজাজে পাকিস্তানের ক্রিকেটাররা। অবশ্য বসে থাকার সময় নেই, সামনেই টেস্ট ম্যাচ, রাওয়ালপিন্ডিতে, প্রতিপক্ষ ওই বাংলাদেশ। যেহেতু কোনও প্রস্তুতি ম্যাচ নেই, তাই নিজেরাই দুই ভাগ হয়ে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তানিরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ‘টিম ওয়ান’ ও ‘টিম টু’ লড়াইয়ের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর আজম ও শান মাসুদ।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। যদিও নিরাপত্তার কারণে একসঙ্গে হচ্ছে না ম্যাচ দুটি। প্রথমটি হবে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি, আর দ্বিতীয়টি শুরু হবে ৫ এপ্রিল। রাওয়ালপিন্ডির প্রথম টেস্টের আগে প্রস্তুতিটা দারুণ হলো বাবর ও শানের। ‘টিম ওয়ান’-এর হয়ে বাবর ১৪১ বলে ১০১ রান করে স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান। শানও একইভাবে প্যাভিলিয়নে ফিরেছেন ১৫৫ বলে ১০৩ রান করে।

পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলীর প্রস্তুতি অবশ্য ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান তিনি। মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিকও সুবিধা করতে পারেননি, মাত্র ২ রান করেছেন। ৫ উইকেটে ৩২০ রান নিয়ে প্রথমদিন শেষ করেছে ‘টিম ওয়ান’। অপরাজিত আছেন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান (৪৫*) ও ফাহিম আশরাফ (২১*)।

তিনদিনের এই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখে বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করবে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি।

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক