বাংলাদেশ টেস্ট দিয়ে পাকিস্তান দলে ফিরলেন বিলাল-ফাহিম

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৫

ফিরেছেন অফ স্পিনার বিলাল আসিফ টি-টোয়েন্টি সিরিজ জেতার পর পাকিস্তানের লক্ষ্য টেস্ট সিরিজ। সেই লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডির প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াড দিয়ে ফিরেছেন অফ স্পিনার বিলাল আসিফ ও অলরাউন্ডার ফাহিম আশরাফ।

পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে নিরাপত্তার কারণে দুই ধাপে গিয়ে খেলবে দুটি টেস্ট। যার প্রথমটি ৭ থেকে ১১ ফেব্রুয়ারি হবে রাওয়ালপিন্ডিতে। সেই টেস্টের জন্য দল ঘোষণা করেছে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তারা ফিরিয়েছে ২০১৮ সালের ডিসেম্বরে শেষ টেস্ট খেলা অফ স্পিনার বিলালকে। বাংলাদেশের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যান বেশি থাকায় ফেরানো হয়েছে ৫ টেস্ট খেলা ৩৪ বছর বয়সী স্পিনারকে।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ টেস্টের স্কোয়াডে এসেছে দুটি পরিবর্তন। বিলালের সঙ্গে ফিরেছেন ফাহিম। গত বছরের জানুয়ারিতে শেষ টেস্টটি খেলেছেন এই অলরাউন্ডার। তারা সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টি ও বাঁহাতি পেসার উসমান শিনওয়ারি।

স্কোয়াডে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ পাননি কাশিফ। অন্যদিকে উসমান রাওয়ালপিন্ডি টেস্টে খেললেও ৫৪ রান দিয়ে পেয়েছিলেন মাত্র ১ উইকেট। তাদের বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে টেস্টের ক্ষেত্রে আমরা সেরাদের দিকেই নজর দিয়েছি। জানি বাদ পড়া দুজন হতাশ হয়েছে, তবে তারা এখনও লাল বলের ক্রিকেটে আমাদের পরিকল্পনায় আছে।’

সব মিলিয়ে শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে পাকিস্তান। আজহার আলীর নেতৃত্বে অভিজ্ঞ ব্যাটিং লাইনআপে রয়েছেন বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, শান মাসুদ ও ফাওয়াদ আলম। স্পিন আক্রমণে বিলালের সঙ্গে আছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইয়াসির শাহ। পেস আক্রমণও দুর্দান্ত। মোহাম্মদ আব্বাস, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও ইমরান খানের সঙ্গে রয়েছেন ফাহিম।

দল ঘোষণার আগে ক্রিকেটারদের সামর্থ্য দেখে নিয়েছেন মিসবাহ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন দিনের ‍প্রস্তুতি ম্যাচে নেমেছে তারা। এই ম্যাচের প্রথম দিনেই আলো ছড়িয়েছেন বাবর ও শান। দুজনই সেঞ্চুরিতে রাঙিয়েছেন প্রস্তুতি।

প্রথম টেস্ট পাকিস্তানের স্কোয়াড:

আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহীন আফ্রিদি, বিলাল আসিফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম