‘নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা সেমিতে কাজে দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৫

শাহাদাত হোসেন গত বছর অক্টোবরে নিউজিল্যান্ড সফর করে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওই সফরে তরুণ কিউইদের উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল আকবর-মৃত্যুঞ্জয়রা। এই নিউজিল্যান্ডের বিপক্ষেই আগামী ৬ ফেব্রুয়ারি ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ যুবদল। নিউজিল্যান্ডের বিপক্ষে অতীত পরিসংখ্যানই আশা জোগাচ্ছে কোয়ার্টার ফাইনালে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলা শাহাদাত হোসেনকে।

কোয়ার্টার ফাইনালে জিতে দুইদিন ছুটি কাটিয়ে রবিবার অনুশীলনে ফিরেছে আকবর-তামিমরা। স্থানীয় সময় দুপুরে কঠোর অনুশীলন সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অনুশীলনশেষে সেমিফাইনাল নিয়ে নিজেদের ভাবনাটা জানালেন শাহাদাত, ‘আমরা ভালোভাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শেষ করেছি। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবো। ওদের সঙ্গে ওদের কন্ডিশনে গিয়ে আমরা সিরিজ জিতেছি। খেলোয়াড়দের সম্পর্কে আমাদের জানাশোনা আছে। কঠিন কন্ডিশনে পারলে এখানেও আশা করি পারবো। দলের সবার মধ্যে ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাস আছে।’

বড় ম্যাচের আগে সব দলই চাপে পড়ে। বাংলাদেশ দলও এর বাইরে নয়। পর পর দুটি এশিয়া কাপের ফাইনালে আকবররা ভারতের কাছে হেরেছে। আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের ওঠার লড়াইয়ের চাপ সামলাতে পারবে তো বাংলাদেশ? শাহাদাতের দর্শন খুব সরল, ‘এইসব ম্যাচে চাপ নিলে চাপ। আমরা চাপমুক্ত হয়ে খেলতে চাই। সাধারণ একটি ম্যাচের মতোই সেমিফাইনালটি খেলবো। অবশ্যই বাড়তি চাপ আসবে, কেননা বিগ ম্যাচ। কিন্তু সেগুলো নিয়ে ভাবছি না। আমরা সাধারণ একটি ম্যাচ হিসেবেই এ ম্যাচটিকে নিচ্ছি।’

সেমিফাইনালের আগে পাওয়া কয়েকটি সেশন কাজে লাগাতে চায় বাংলাদেশ, ‘দুইদিন ছুটির পর আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। মানসিকভাবে আমরা প্রস্তুত আছি। সেমিফাইনালের আগে আরও কয়েকদিন আমরা অনুশীলন করার সুযোগ পাবো।  ব্যাটিং-বোলিং যার যা সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করবো।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক