অনেক কিছুতেই মিল কোহলি আর উইলিয়ামসনের

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৯

কোহলি-উইলিয়ামসনের এই ছবিই ভাইরাল হয়েছে ব্যাট করছে নিউজিল্যান্ড, ফিল্ডিংয়ে ভারতীয়রা। ওদিকে মাঠের ঠিক বাইরে দুই অধিনায়ক আলোচনায় মগ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি প্রকাশ হতেই ভাইরাল!

শেষ টি-টোয়েন্টিতে খেলেননি বিরাট কোহলি, বিশ্রাম নিয়েছেন। কেন উইলিয়ামসনের না খেলার কারণ কাঁধের চোট। তবে ম্যাচের সময় মাঠেই ছিলেন দুজনে। নিউজিল্যান্ড ইনিংসের সময় তো কথাও বলছিলেন। পাশে বসে এই সময়ের দুই সেরা ব্যাটসম্যানের কথা গভীর মনোযোগে শুনছিলেন ঋষভ পন্ত।  

কোহলি আর উইলিয়ামসনের আলোচনা নিয়ে আগ্রহ তো থাকবেই। ‘কী কথা বলছিলেন আপনারা?’ ম্যাচের পর সাংবাদিকদের এমন প্রশ্নে ভারত অধিনায়ক কোহলি বলেছেন, ‘কেন আর আমার মন-মানসিকতা এবং দর্শনে অনেক মিল। আমরা বিশ্বের ভিন্ন প্রান্ত থেকে এসেছি। অথচ আমাদের চিন্তা-ভাবনায় যেমন মিল আছে, তেমনি কথাও বলি একই ভাষায়। এটা সত্যিই বিস্ময়কর।’

টি-টোয়েন্টি সিরিজে পাঁচটি ম্যাচই হেরেছে নিউজিল্যান্ড, যার মধ্যে দুটি সুপার ওভারে। কিউইরা ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলেও উইলিয়ামসনের নেতৃত্ব নিয়ে কোহলি উচ্ছ্বসিত, ‘স্কোরলাইন যা-ই বলুক, আমি মনে করি নিউজিল্যান্ড ক্রিকেট সেরা ব্যক্তির হাতেই পড়েছে। এই দলকে নেতৃত্ব দিতে সে (উইলিয়ামসন) সঠিক ব্যক্তি। সে একেবারে নিখুঁত অধিনায়ক। তার প্রতি আমার শুভকামনা। এই দলের খেলা দেখতে সবাই ভালোবাসে, ওদের বিপক্ষে খেলতেও ভালোবাসে।’

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম