পাকিস্তানে টেস্ট জেতার আশা ডমিঙ্গোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৩

সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো ভারত সফরে গতিময়, বাউন্সি উইকেট পরাস্ত হয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ধারণা করা হচ্ছে রাওয়ালপিন্ডির উইকেট হবে আরও গতিময় ও বাউন্সি। সেখানে কী করবেন তামিম-মুমিনুলরা? তারপরও এমন কঠিন কন্ডিশনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতা সম্ভব বলে মনে করেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

মঙ্গলবার সন্ধ্যার ফ্লাইটে দেশ ছাড়বে মুমিনুল হকের দল। যাওয়ার আগে প্রধান কোচ শুনিয়েছেন বড় আশার কথা, ‘সম্প্রতি আমরা ভালো খেলছি না। কিন্তু পাকিস্তানে আমরা জিততেও পারি। ভারত সফরের ভুলগুলো শুধরে আমরা যদি ভালো খেলতে পারি, তাহলে অসম্ভব তো কিছু না। আমরা যদি পাকিস্তানকে চাপে রাখতে পারি তাহলে তাদের খারাপ দিন আসতে পারে। তারা অবশ্যই ভালো দল। আমরা জানি যে কারোই খারাপ দিন আসতে পারে। আমাদের অবশ্যই সুযোগটা নিতে হবে।’

দেশের মাটিতে বাংলাদেশের টেস্টের পারফরম্যান্স কিছুটা ভালো হলেও দেশের বাইরে যাচ্ছেতাই। দেশের বাইরে ৫৬ টেস্ট খেলে মাত্র চারটি ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি ম্যাচ ছাড়াও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। সম্প্রতি ভারতের বিপক্ষে দুটি টেস্টই তিনদিনে ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুলের দল। এই অবস্থায় পাকিস্তানে ভালো খেলা কতটা সম্ভব? ডমিঙ্গো মনে করেন বিদেশের মাটিতে একটি জয়ই পারে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ খেলতে হচ্ছে। টেস্টে আমাদের উন্নতি করার অনেক কিছু আছে। আমাদের খেলোয়াড়েরাও জানে এই ফরম্যাটে পারফরম্যান্স করতে হবে। অনেক দিন ধরে আমরা টেস্ট ক্রিকেটে ভালো করতে পারছি না। বাংলাদেশের বাইরে আমাদের টেস্ট জিততে হবে। একটি জয়ই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। এই লক্ষ্যটা আমাদের উৎসাহ জোগাচ্ছে।’

বাস্তবিক অর্থে পাকিস্তানে গিয়ে টেস্ট জেতা কি সম্ভব? ডমিঙ্গো জানালেন, ‘আমাদের টেস্ট জিততে হবে সেটা বাংলাদেশের বাইরে। বাস্তব অর্থে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের জয়ের সুযোগ সীমিত!  টেস্টে আমরা দশ নম্বরে (আসলে নয়ে) আছি। তারপরও আমরা দেশের বাইরে সিরিজ জিততে উন্মুখ হয়ে আছি। যদি তা করতে পারি তাহলে দলে আত্মবিশ্বাস তৈরি  হবে। এই মুহূর্তে দেশের বাইরে ভালো ক্রিকেট খেলতে উন্মুখ সবাই।’

পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু নিরাপত্তার কারণে কোনও প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি সূচিতে। এক দিনের প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে মুমিনুলের দলকে। ডমিঙ্গোর দৃষ্টিতে কোনও অবস্থাতেই এটি আদর্শ প্রস্তুতি নয়, ‘অবশ্যই এটা আদর্শ নয়। টেস্টের আগে যেকেউই ৭-৮ দিন আগে ভেন্যুতে যেতে চাইবে। একটি ওয়ার্মআপ ম্যাচ কিংবা কয়েকদিনের অনুশীলন ছাড়া টেস্ট খেলা কঠিন। অবশ্যই এটা আমাদের পক্ষে ভালো কোনও প্রস্তুতি নয়। তবে আমাদের কিছুই করার নেই। ছেলেরা এখানে অনুশীলন করে ওখানে খেলবে।’

টেস্ট দলের অনেকেই রান পেয়েছেন। মুমিনুল, মাহমুদউল্লাহ, লিটন সেঞ্চুরি পেয়েছেন। তামিম ট্রিপল সেঞ্চুরি করেছেন। তাইজুল-নাঈম ৫ উইকেট করে পেয়েছেন। এই প্রস্তুতিতে ভালো বললেও রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে চিন্তা ঠিকই আছে ডমিঙ্গোর, ‘কোনও সন্দেহ নেই, অনুশীলনের চেয়ে ম্যাচে রান করা বেশি গুরুত্বপূর্ণ। কিছু খেলোয়াড় রান করেছে। তাদের আত্মবিশ্বাস বাড়বে। তামিম ট্রিপল সেঞ্চুরি করেছে। তিনশ’ রান সহজ নয়, সব সময় ঘটে না। মুমিনুল, লিটন ও মাহমুদউল্লাহ সেঞ্চুরি করেছে। কিছু ছেলে ৫ উইকেট নিয়েছে। কেন তারা টেস্ট দলে আছে তা তারা দেখিয়ে দিয়েছে। তবে এখানে যে উইকেটে খেলা হচ্ছে সেখানে গতি ও বাউন্স নেই।  আমি নিশ্চিত রাওয়ালপিন্ডিতে কিছুটা গতি ও বাউন্স থাকবে। এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম