টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তামিম-আল আমিনের বড় লাফ

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬

তামিম ইকবাল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হতে দেয়নি বৃষ্টি। আগের দুটি ম্যাচই হেরে পাকিস্তান থেকে গত মাসে ফিরেছে বাংলাদেশ দল।

তিন ধাপের সফরের প্রথমটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারের ব্যবধান তাই ২-০। দলের মধ্যে হতাশা থাকলেও টি-টোয়েন্টি সংস্করণে ব্যাটিং-বোলিং র‌্যাঙ্কিং সুখবরই দিয়েছে বাংলাদেশকে। আজ (সোমবার) প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তামিম ইকবাল ও আল-আমিন হোসেন।

পকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে ব্যাটিংয়ে। বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগেই বাংলাদেশ সিরিজ হেরে বসেছিল। যে দুটি ম্যাচ খেলা হয়েছে, তার একটিতেও ১৫০ করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিংয়ের এই দশাতেও উজ্জ্বল ছিলেন তামিম। লাহোরের প্রথম ম্যাচে ৩৯ রান করা ওপেনার দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেন ৬৫ রানের ইনিংস।

দুই ম্যাচ মিলিয়ে ১০৪ করা তামিম টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫০ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের জায়গা ধরে রেখেছেন মাহমুদউল্লাহ। পাকিস্তানে খুব একটা সুবিধা করতে না পারলেও আগের ২৯ নম্বরেই আছেন সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক।

বোলিংয়েও আছে সুখবর। পাকিস্তানে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন আল-আমিন। তারই পুরস্কার ২৫ ধাপ এগিয়ে ৫১ নম্বরে উঠে আসা। ডানহাতি পেসার প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে পান ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও ৩ ওভার খরচ করেছিলেন ১৭ রান। বোলিংয়ে বাংলাদেশের সেরা মোস্তাফিজুর রহমানই। বাঁহাতি পেসার রয়েছেন ৩৯ নম্বরে।

এদিকে নিউজিল্যান্ডকে ৫-০ তে হোয়াইটওয়াশ করার সঙ্গে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। যেখানে ‍সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছেন লোকেশ রাহুল। ডানহাতি ওপেনার ক্যারিয়ারসেরা দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। পাঁচ ম্যাচের সিরিজে ২২৪ রান করে এগিয়েছেন চার ধাপ। দুর্দান্ত ব্যাটিংয়ে রোহিত শর্মাও ঢুকে পড়েছেন সেরা দশে। তিন ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। আর বোলিং র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে যথারীতি আফগানিস্তানের রশিদ খান।

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম