বিসিএলে খেলতে প্রস্তুত মুশফিক-ইমরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২

চোট কাটিয়ে মুশফিক-ইমরুল এখন সুস্থ চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলতে পারেননি দুজনের কেউই। মুশফিকুর রহিম আর ইমরুল কায়েস এখন সুস্থ। শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবেন তারা।

বিসিএলে মুশফিকের দল উত্তরাঞ্চল, আর ইমরুলের পূর্বাঞ্চল। দ্বিতীয় রাউন্ডে কক্সবাজারে পূর্বাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে। অন্যদিকে সিলেটে উত্তরাঞ্চলের প্রতিপক্ষ মধ্যাঞ্চল।   

মুশফিকের পায়ের পেশিতে (কাফ মাসল) চোট ছিল। ইমরুলের সমস্যাও পায়ে, তবে হ্যামস্ট্রিংয়ে। মঙ্গলবার ফিটনেস টেস্টে বিসিবির ফিজিও-ট্রেনারদের সন্তুষ্ট করেছেন দুজনে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘মুশফিকের ইনজুরিটা ছিল গ্রেড-ওয়ান। তাই আমরা ধারণা করেছিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের দিকে সুস্থ হয়ে উঠবে। আর ইমরুলের আরও সপ্তাহখানেক বেশি লাগার কথা ভেবেছিলাম। আমাদের জন্য সুখবর, দুজন ফিটনেস টেস্টে পাস করে খেলার মতো ফিট। তাদের মাঠে নামতে সমস্যা নেই।’

ইমরুলের মতো ওপেনার সাদমান ইসলামও চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই। ওদিকে চোটের কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ফিরে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। উন্নত চিকিৎসার জন্য দুজনকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সাদমান-মৃত্যুঞ্জয়ের চোট নিয়ে দেবাশীষ চৌধুরীর মন্তব্য, ‘সাদমানের কবজি আর মৃত্যুঞ্জয়ের কাঁধে ইনজুরি। আশা করি ফেব্রুয়ারির শেষ দিকে ওদের অস্ট্রেলিয়ায় পাঠাতে পারবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম