জন্মদিনে হাসপাতালে লেম্যান, হবে হার্টে অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩২

ড্যারেন লেম্যান উপলক্ষ ছিল দুটি। একদিকে নিজের ৫০তম জন্মদিন, অন্যদিকে ছেলের ম্যাচ। গোল্ডকোস্টে দিনটি ক্রিকেটের সঙ্গে কাটাতে চেয়েছিলেন ড্যারেন লেম্যান। কিন্তু আজ (বুধবার) বিশেষ দিনটি বিষণ্ণতায় ছেয়ে গেছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচের। ছেলের ম্যাচ দেখার সময়ই বুকে ব্যথা ওঠে। অবস্থা এতটাই গুরুতর যে, হার্টে অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের ওয়েসবাইটে জানিয়েছে, শনিবার বাইপাস সার্জারি হবে লেম্যানের। এখন তিনি হাসপাতালে বিশ্রামে আছেন। কঠিন এই পরিস্থিতিতে সবার দোয়া চেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট পরিবারের সবার সহমর্মিতার জন্য আমি কৃতজ্ঞ। আমি সবচেয়ে সেরা চিকিৎসা পাচ্ছি এখানে। সবার দোয়া চাই, আর আমার বিশ্বাস শিগগিরই নিজের পায়ে দাঁড়াতে পারব।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান লেম্যান। যদিও এবারের বিগ ব্যাশে ব্রিসবেন হিটের দায়িত্ব নিয়ে আবার কোচিংয়ে ফেরেন সাবেক অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার কোচ হিসেবে সাফল্য পাওয়া লেম্যানের খেলোয়াড়ি জীবনও রঙিন। ২৭ টেস্টে ৪৪.৯৫ গড়ে করেছেন ১ হাজার ৭৯৮ রান, সঙ্গে আছে ১৫ উইকেট। আর ১১৭ ওয়ানডেতে ৩৮.৯৬ গড়ে ৩ হাজার ৭৮ রানের পাশাপাশি নিয়েছেন ৫২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম