ভারত যুব বিশ্বকাপ আয়োজন করে না যে কারণে

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৬

ভারত যুব বিশ্বকাপ আয়োজন করে না যে কারণে গত মঙ্গলবার পচেফস্ট্রুমে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত। এ নিয়ে টানা সপ্তমবার শিরোপা নির্ধারণী মঞ্চে, ট্রফি হাতে নিয়েছে চারবার। ১৯৮৮ সাল থেকে এ প্রতিযোগিতা শুরু হলেও এখন পর্যন্ত একবারও ভারতের আয়োজক না হওয়া অবাক করার মতো ব্যাপার।

এবারের যুব বিশ্বকাপ ১৩তম। মোহাম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ ও পৃথ্বী শর ভারত ২০০০, ২০০৮, ২০১২ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়। কিন্তু বিশ্ব ক্রিকেট শাসন করা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখনও কোনও যুব বিশ্বকাপ আয়োজন করেনি।

শোনা যায়, হোম বোর্ড রাজস্ব হারায় বলে বিসিসিআই এ টুর্নামেন্ট আয়োজনে অনাগ্রহী। তবে এমন দাবি অস্বীকার করলেন বোর্ডের দুই সাবেক কর্মকর্তা অনিরুদ্ধ চৌধুরী ও নিরঞ্জন সাহা। রাজস্ব নিয়ে কোনও সমস্যা দেখেন না তাদের কেউ।

কেন যুব বিশ্বকাপ ভারত আয়োজন করেন প্রশ্নে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে অনিরুদ্ধ বলেছেন, ‘এ প্রশ্ন সরাসরি আইসিসিকে করা উচিত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন ও প্রচারণা তাদের ওপর নির্ভর করে। আমি মনে করি না মুনাফার ঘাটতি ভারতের আয়োজক না হওয়ার কারণ। ঘরোয়া ক্রিকেটে বিসিসিআই কোটি কোটি রুপি খরচ করে, কিন্তু এটা অলাভজনক প্রতিযোগিতা। ভারতে যুব বিশ্বকাপ না হওয়ার পেছনে বিসিসিআইর অনাগ্রহের চেয়ে আইসিসির মনোভাবই অন্যতম কারণ। বিশ্বকাপে কারা আয়োজক হবে সেটা চূড়ান্ত করা হয় আইসিসির নির্বাহী বোর্ডে। সর্বশেষ ২০১৪ সালে যা হয়েছিল, ২০১৫-২০২৩ সালের আয়োজকের নাম ঘোষণা করা হয়ে গেছে। বিসিসিআই জুনিয়র ইভেন্ট আয়োজনে কখনও অনিচ্ছা প্রকাশ করেনি।’

অনিরুদ্ধও একই কথা বললেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনে আমাদের কোনও সমস্যা নেই। রাজস্বের ঘাটতি কোনও কারণ নয়। ভারতে এটা হওয়ার সুযোগ এখনও আছে। একদিক থেকে এটা ভালো যে আমাদের ছেলেরা দেশের বাইরে অচেনা কন্ডিশনে এটা জিতছে। তাদের অগ্রগতিতে ভালো ভূমিকা রাখছে। আর মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট হওয়ায় ক্রিকেটের পরিচিতিও বাড়ছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম