সেমিফাইনালে টস জিতে দারুণ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৪

রাকিবুল হাসানের উদযাপন পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ১২ ওভারে কিউইরা করেছে ২ উইকেটে ৩১ রান।

দ্বিতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশ। রিস মারিউসকে তানজিদ হাসানের ক্যাচ বানান শামীম হোসেন। ৫ বল খেলে ১ রান করেন কিউই ওপেনার।

কোয়ার্টার ফাইনালে ৫ উইকেট নেওয়া রাকিবুল হাসান তার তৃতীয় ওভারে সাফল্য পান। ১২তম ওভারে আরেক ওপেনার ওলি হোয়াইট তার শিকার হন। ৪৩ বলে ৩ চারে ১৮ রান করে বাংলাদেশ অধিনায়ক আকবর আলীর গ্লাভসে ধরা পড়েন।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ যুব বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বার সেমিফাইনালে উঠেছে। ২০১৬ সালে প্রথমবার শেষ চারে উঠেছিল তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম