সাকিব-মুশফিক নেই, কী বলছেন মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৫

সাকিব-মুশফিক নেই, কী বলছেন মুমিনুল গত এক বছরের টেস্টের পরিসংখ্যানে শুধু হতাশার ছবি। প্রতিপক্ষের সামনে সামান্য প্রতিরোধও গড়তে পারেনি ২০১৯ সালে খেলা পাঁচ টেস্টে। অবশ্য সেরা একাদশও নামাতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডে সাকিব আল হাসান খেলেননি। পাঁজরের চোটে ছিলেন না মুশফিকুর রহিমও। পাকিস্তানের বিপক্ষেও দলের সেরা দুই ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে না। তাদের অভাবের মাঝেও অধিনায়ক মুমিনুল হক ইতিবাচক দিক দেখছেন।

নিষেধাজ্ঞার কারণে সাকিবকে এক বছরের জন্য পাচ্ছে না বাংলাদেশ। তার না থাকাটা স্বাভাবিক। মুশফিক নিরাপত্তার শঙ্কায় যাননি পাকিস্তানে। শুধু এই সিরিজ নয়, প্রায় নিয়মিতই বাংলাদেশকে টেস্ট খেলতে হচ্ছে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া। এই যেমন সবশেষ ভারত সফরে ছুটিতে ছিলেন তামিম ইকবাল।

পাকিস্তানে তিনি থাকলেও বাংলাদেশ পাচ্ছে না সাকিব-মুশফিককে। দলের সেরা দুই ক্রিকেটারকে ছাড়া খেলতে নামা নিশ্চয় চ্যালে্ঞ্জিং? অধিনায়ক মুমিনুল হক বিষয়টিকে দুইভাবে দেখছেন, ‘হ্যাঁ, দলের সেরা খেলোয়াড়ের না থাকাটা কঠিনই। তবে এটা অনেক বড় সুযোগ তরুণ খেলোয়াড়দের জন্য। তারপরও মুশফিক ভাই, সাকিব ভাই নেই, তাদের আমরা মিস করব।’

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে এসে বিশ্রাম নিয়েছিলেন তামিম। তবে খেলেননি আফগানিস্তান ও ভারতের বিপক্ষে তিনটি টেস্ট। গত মার্চের পর সাদা পোশাকে খেলতে নামছেন বাংলাদেশের সেরা ওপেনার। পাকিস্তানে যাওয়ার আগে বিসিএলের প্রথম রাউন্ডে খেলে গেছেন রেকর্ড ৩৩৪ রানের ইনিংস।

দীর্ঘদিন পর টেস্টে তামিমের ফেরাকে স্বস্তিদায়ক মনে করছেন মুমিনুল, ‘তামিম ভাই বিশ্বমানের খেলোয়াড়। অনেক দিন পর ফিরলেও আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে তার। বিসিএলে ভালো একটা ইনিংস খেলে এসেছেন। আশা করি এখানে আত্মবিশ্বাস নিয়েই খেলতে পারবেন।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের