রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪

টস করছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছেতাইভাবে হেরে গেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে এবার নতুন শুরু। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে মুমিনুল হকের দল। এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে রাওয়াপিন্ডি টেস্ট। গত এক বছরে টেস্টে সাফল্য না থাকায় বাংলাদেশের কাছে ম্যাচটির গুরুত্ব অনেক। এর ওপর আবার রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপার। পিন্ডির ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পঞ্চম ও বাংলাদেশের তৃতীয় ম্যাচ। পাকিস্তান ইতিমধ্যে জয়ের দেখা পেলেও বাংলাদেশ আছে প্রথম জয়ের খোঁজে।

২০১৯ সাল ভুলে যেতে চাইবেন মুমিনুলরা। পাঁচ টেস্টের সবক’টিতে বাজেভাবে হেরেছে তারা। সবশেষ ভারতের বিপক্ষে দুই টেস্টে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। পাকিস্তানে নতুন স্বপ্ন নিয়ে গেলেও সেরা একাদশ সাজানোর সুযোগ নেই। সাকিব নিষেধাজ্ঞার কারণে দলের বাইরে। মুশফিক নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফরে নেই। সেরা দুই খেলোয়াড়কে ছাড়াই আরও একটি টেস্ট খেলতে হচ্ছে। গত পাঁচ টেস্টে সাকিব, তামিম ও মুশফিক খেলতে পারেননি একসঙ্গে। তামিম পাকিস্তান সফরে ফিরলেও নেই বাকি দুজন।

দেশ ছাড়ার আগে দারুণ ‘প্রস্তুতি’ সেরে নিয়েছেন তামিম। বিসিএলে সেন্ট্রাল জোনের বিপক্ষে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তামিমের ট্রিপল সেঞ্চুরির সঙ্গে সেঞ্চুরি দিয়ে প্রস্তুতি সেরেছেন মুমিনুল হক, লিটন দাস ও মাহমুদুল্লাহ। তাই ব্যাটিংয়ে ভালো কিছু পাওয়ার আশা করাই যায়!

দেশ ছাড়ার আগে ব্যাটিং অর্ডার নিয়ে স্পষ্ট ধারণা দিয়ে গেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সেই হিসেবে তামিমের সঙ্গে ওপেন করার জোর সম্ভাবনা অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ হাসান। দুই টেস্ট খেলা নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারের তৃতীয় টেস্টে নামবেন তিন নম্বরে। তাতে চার নম্বরে নেমে যাবেন অধিনায়ক মুমিনুল। পাঁচ নম্বরে মুশফিকের জায়গা পূরণ করার ভার মোহাম্মদ মিঠুনের কাঁধে। মাহমুদউল্লাহ ছয়ে খেললে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সাতে নামবেন লিটন। একাদশের বাকি চারজনের মধ্যে তিন বিশেষজ্ঞ পেসার- আবু জায়েদ, ইবাদত হোসেন ও রুবেল হোসেন। আর একমাত্র স্পিনার হিসেবে দেখা যাবে তাইজুলকে।

পিন্ডি টেস্টের আগে বাংলাদেশের অনুপ্রেরণা হতে পারে মুলতান টেস্ট। জয়ের সম্ভাবনা জাগিয়েও ইনজামাম-উল-হকের দুর্দান্ত ইনিংসে ১ উইকেটে হারতে হয়েছিল বাংলাদেশকে। হাতের মুঠো থেকে জয় বেরিয়ে যাওয়ায় কান্নায় ভিজেছিল মাহমুদদের চোখ। সময়ের পালা বদলে বাংলাদেশ টেস্টে পার করে দিয়েছে অনেকদিন। তবুও হতাশার দৃশ্যগুলো একইভাবে ধরা দেয়। টানা পাঁচ টেস্টে হারের সেই ছবি কি এবার বদলাবে? মুমিনুল শোনালেন আশার কথা, ‘হারের বৃত্ত ভাঙতে হবে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি নতুনভাবে শুরু করতে পারব।’

বাংলাদেশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, ইবাদত হোসেন।

পাকিস্তান: আজহার আলী (অধিনায়ক), শান মাসুদ, আবিদ আলী, বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন আফ্রিদি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের