ফাইনালে ওঠা আকবরদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৪

যুব দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পচেফস্ট্রুমে মাহমুদুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। এই সাফল্যের উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা বাংলাদেশ। ইতিহাস সৃষ্টি করা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। তাতে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পায় তারা। এবার আর একটি ম্যাচ জিতলেই অভূতপূর্ব ইতিহাস গড়বেন আকবররা। আগামী রবিবার তাদের প্রথম বৈশ্বিক ট্রফি জয়ের পথে শেষ বাধা ভারত।

সাফল্যের চূঁড়ায় ওঠা হবে কিনা জানতে অপেক্ষা করতে হবে আর তিনদিন। তবে ফাইনালে ওঠার আনন্দও তো কম নয়। ইতালির মিলান থেকে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমাদের (ক্রিকেট দল) সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।’

এর আগে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর শেখ হাসিনা ভিডিও কলে যুব দলকে অভিনন্দন জানান। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। আগামীকাল শনিবার তার দেশে ফেরার কথা। বাসস

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম