মুমিনুল কট বিহাইন্ড

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৯

মুমিনুল হক রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ২৪ ওভারে ৩ উইকেটে তারা করেছে ৬৬ রান। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন।
দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে উদ্ধার করছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেন। পঞ্চাশ ছাড়ানো জুটিতে ঘুরে দাঁড়াচ্ছিল সফরকারীরা। কিন্তু শাহীন শাহ আফ্রিদি তাদের বিচ্ছিন্ন করেন। ৫৯ রানের জুটি গড়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ হন মুমিনুল। ৫৯ বলে ৫ চারে ৩০ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
মুমিনুল-নাজমুলে বাংলাদেশের প্রতিরোধ
প্রথম ১০ বলে দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবালের বিদায়ে অশনি সংকেত দেখা দিয়েছিল বাংলাদেশের সামনে। সেটা কাটিয়ে উঠেছে তারা মুমিনুল হক ও নাজমুল হোসেনের ব্যাটে। ৩ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে পঞ্চাশ ছাড়ানো জুটিতে পথে ফেরান তারা।
দুই ওপেনারকে হারিয়ে বিপদে বাংলাদেশ
শুরুটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। প্রথম দুই ওভারে ২ ওপেনারের বিদায়। সাইফ হাসানের পর দ্বিতীয় ওভারের তামিম ইকবাল বিদায় নিলেন মাত্র ৩ রান করে। গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে অপরাজিত ৩৩৪ রান করা বাঁহাতি ওপেনারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ আব্বাস। আউটের আবেদনে আবেদনে আম্পায়ার নাইজেল ডি লং সাড়া না দিলে রিভিউ নেয় পাকিস্তান, তাতে সফল হয় তারা। তামিমের ইনিংস শেষ হয় মাত্র ৫ বলে। ৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
অভিষেকে ‘ডাক’ মারলেন সাইফ
ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে লজ্জা পেতে হলো সাইফ হাসানকে। গত বছরের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে রংপুরের বিপক্ষে অপরাজিত ২২০ রান করেছিলেন ঢাকার ব্যাটসম্যান। পাকিস্তানে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট লিগেও মধ্যাঞ্চলের হয়ে ৫৮ ও ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেকটা স্মরণীয় করতে পারলেন না ডানহাতি ব্যাটসম্যান। মাত্র ২ বল খেলে ডাক মেরে বিদায় নিলেন। শাহীন শাহ আফ্রিদির বলে আসাদ শফিককে ক্যাচ দেন বাংলাদেশি ওপেনার।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছেতাইভাবে হেরে গেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে এবার নতুন শুরু। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে মুমিনুল হকের দল। এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। অভিষেক হয়েছে ওপেনার সাইফ হাসানের।
আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে রাওয়াপিন্ডি টেস্ট। গত এক বছরে টেস্টে সাফল্য না থাকায় বাংলাদেশের কাছে ম্যাচটির গুরুত্ব অনেক। এর ওপর আবার রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপার। পিন্ডির ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পঞ্চম ও বাংলাদেশের তৃতীয় ম্যাচ। পাকিস্তান ইতিমধ্যে জয়ের দেখা পেলেও বাংলাদেশ আছে প্রথম জয়ের খোঁজে।
২০১৯ সাল ভুলে যেতে চাইবেন মুমিনুলরা। পাঁচ টেস্টের সবক’টিতে বাজেভাবে হেরেছে তারা। সবশেষ ভারতের বিপক্ষে দুই টেস্টে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, ইবাদত হোসেন।
পাকিস্তান: আজহার আলী (অধিনায়ক), শান মাসুদ, আবিদ আলী, বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন আফ্রিদি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম