প্রতিভা নয়, পরিশ্রমেই আজকের মাহমুদুল

রবিউল ইসলাম
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৪

ক্রিকেট জীবনের প্রথম কোচ শামীম ফারুকির সঙ্গে মাহমুদুল “রাহুল দ্রাবিড়কে ‘দ্য ওয়াল’ বলা হতো। আমি দ্রাবিড়ের খুব ভক্ত। আমিও আমার দলের ‘ওয়াল’ হতে চাই”— দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলা ট্রিবিউনকে বলেছিলেন মাহমুদুল হাসান। যার ঝলমলে সেঞ্চুরিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে যেকোনও পর্যায়ের বৈশ্বিক আসরে প্রথমবার ফাইনালে উঠেছে বাংলাদেশ।

সহজাত প্রতিভা বলতে যা বোঝায়, ক্রিকেটে পা রাখার সময় মাহমুদুলের সেটি ছিল না। পুরোটাই পরিশ্রমের ফসল। চাঁদপুরের ক্লেমন ক্রিকেট একাডেমি থেকে শুরু করে বিকেএসপি- পুরোটা সময় পরিশ্রম করে গেছেন তিনি। মাহমুদুলের খেলার অন্যতম বৈশিষ্ট্য হলো ঝুঁকিহীন ব্যাটিং। ইনিংস সাজানোর রণকৌশল বেশ পরিষ্কার। প্রথম ৩০ রান করার আগে কোনোরকম ঝুঁকিপূর্ণ শট, যেমন সুইপ, ফ্লিক, গ্লাইড খেলা থেকে বিরত থাকা। ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেই আক্রমণাত্মক শট খেলে থাকেন তিনি। সেমিফাইনালে কিউইদের বিপক্ষে এমন রণকৌশলেই ব্যাট করেছেন টপ অর্ডার ব্যাটসম্যান।

২০১৩ সালে মাহমুদুলকে তার বাবা আবুল বারেক চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি করান। চাঁদপুর জেলা কোচ শামীম ফারুকির তত্ত্বাবধানে ক্রিকেটে হাতেখড়ি তার। দুই বছরের মতো সেখানে ক্রিকেট দীক্ষা নিয়ে চলে যান বিকেএসপিতে। তার ক্রিকেট জীবনের প্রথম কোচ ফারুকি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘সত্যি কথা বলতে ওকে (মাহমুদুল) আমি খুব কম সময় পেয়েছি। ওর বাবা এসে বললো, ‘ওকে বিকেএসপিতে ভর্তি করাবো, একটু তৈরি করে দিয়েন।’ এরপর যতদিন সময় পেয়েছি, ওকে নিয়ে কাজ করেছি। ক্লেমন ক্রিকেট একাডেমিতে কাজ করেই সে অনেকটা তৈরি হয়ে গিয়েছিল। এরপর বাকি কাজগুলো করেছে বিকেএসপির স্যাররা। তাদের কৃতিত্বও কম নয়।’

মাহমুদুলও প্রথম গুরুর কৃতিত্বকে বড় করে দেখেন, ‘২০১৩ সালে ক্রিকেট বলে শুরুটাই তো হয়েছে তার (ফারুকি) হাত ধরে। তার কাছে ব্যাট-বল ধরা শেখা আমার। উনিই আমাকে প্রাথমিক বিষয়গুলো শিখিয়েছেন। তার কাছে দুই বছর ব্যাটিংয়ে পাওয়া শিক্ষা পরবর্তীতে বিকেএসপিতে কাজে লাগাতে পেরেছি।’

মাহমুদুল সহজাত প্রতিভাবান না হলেও পরিশ্রম দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন উঁচুতে। ছোটবেলায় বড় ভাইদের ‘অবহেলা’ মাহমুদুলের মধ্যে জেদ ধরিয়ে দেয়। বড় ব্যাটসম্যান হয়ে নিজেকে প্রমাণ করার স্বপ্নের শুরুটাও সেখান থেকে। সেই স্বপ্নের পথেই আছেন অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান। আর এই এগিয়ে চলার পেছনে তার পরিশ্রমকেই সামনে আনলেন ফারুকি, ‘জয় (মাহমুদুল) হচ্ছে পরিশ্রমী ক্রিকেটার। পরিশ্রম দিয়েই এতদূর এসেছে। ছোট থেকেই অনেক পরিশ্রম করেছে। ক্রিকেট নিয়ে ওর স্বপ্ন অনেক বড়। তার একাগ্রতা, মানসিক শক্তি সাহস দিয়েছে। আমার বিশ্বাস, ও অনেক দূর যাবে।’

মাহমুদুলের সবচেয়ে বড় গুণ কঠিন পরিস্থিতিতেও সহজভাবে ম্যাচের পরিস্থিতি সামাল দিতে পারেন। চাপহীন খেলার মানসিকতার জন্য তার আলাদা সুনামও আছে। ঠাণ্ডা মাথায় নিউজিল্যান্ডকে একাই কাঁপিয়ে দিয়েছেন এই তরুণ। যদিও সেমিফাইনালে ১০০ রানের ইনিংস খেলার আগে বিশ্বকাপের শুরুর ম্যাচগুলোতে ভুগতে হয়েছিল ফর্মহীনতায়। সেমিফাইনালের আগে পাঁচ ইনিংস মিলিয়ে মাহমুদুলের রান ছিল মাত্র ৭৬। এরপরও অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভেদ নওয়াদের পুরো বিশ্বাস ছিল মাহমুদুলের ওপর, ‘জয় দারুণ ক্রিকেটার। ওর ঘুরে দাঁড়ানো প্রয়োজন। আমি নিশ্চিত দলের গুরুত্বপূর্ণ মুহূর্তেই ও জ্বলে উঠবে।’

প্রথম গুরুও মনে করেন মাহমুদুলের মতো ব্যাটসম্যানদের ওপর ভরসা করা যায়, ‘ও কখনোই চাপ নেয় না, সাবলীল ব্যাটিং করে। ওর ব্যাটিং দেখে কখনো মনে হবে না চাপে আছে। এই বয়সে ওর মানসিক শক্তি ও পরিপক্কতা যে কাউকে মুগ্ধ করবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম