‘জীবন’ পেয়ে বাবরের ফিফটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৮

বাবর আজম পেয়েছেন হাফসেঞ্চুরি রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ২৩৩ রানে। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করা পাকিস্তানের স্কোর ৪৬ ওভারে ২ উইকেটে ১৭৫ রান।

২ রানে শেষ হতে পারতো ইনিংস। ইবাদত হোসেনের সৌজন্যে পাওয়া ‘নতুন জীবন’ কী চমৎকারভাবেই না কাজে লাগালেন বাবর আজম। পাকিস্তানি ব্যাটসম্যান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি।

তাইজুল ইসলামের বল কাট করে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটির দেখা পান বাবর। ৭৯ বলে মাইলফলকটিতে পৌঁছানোর পথে মেরেছেন ৮ বাউন্ডারি।

বাবরের ক্যাচ ফেললেন ইবাদত

লাঞ্চ থেকে ঘুরে এসেই আরেকটি উইকেট যোগ করতে পারতো বাংলাদেশ। কিন্তু হলো না। সুযোগ নষ্ট হলো ইবাদত হোসেনের ক্যাচ মিসে। পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমকে ‘জীবন’ দিলেন এই পেসার।

তাইজুল ইসলামের বল ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মেরেছিলেন বাবর। হাওয়ায় ভাসতে থাকা বলে নজর রেখে মিড-অফ থেকে দৌড়ে ইবাদত দুই হাত প্রসারিত করে বল তালুতেও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আর জমা করতে পারেননি। হাত গলে বল বেরিয়ে গেলে সুবর্ণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। ক্যাচটি নিতে পারলে বাবরকে ২ রানেই থামানো যেত।

লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট

দ্বিতীয় দিনের সকাল যে আভাস দিয়েছিল, তাতে দারুণ কিছুরই অপেক্ষায় ছিল বাংলাদেশ। সেটা না হলেও প্রথম সেশনে প্রাপ্তির খাতায় ২ উইকেট যোগ করেছে সফরকারীরা। দুটো উইকেটই নিয়েছেন আবু জায়েদ।

আক্রমণে এসে দ্বিতীয় বলেই উইকেট উৎসবে মাতেন জায়েদ। উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দী করে ফেরান ওপেনার আবিদ আলীকে (০)। পরের সময়টায় পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশের বোলারদের। শান মাসুদ ও আজহার আলীর প্রতিরোধ ভাঙা যাচ্ছিল না কিছুতেই। অতঃপর সেই জায়েদই ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন। ৩৪ রান করা আজহারকে ফিরিয়ে ভাঙেন ৯১ রানের জুটি।

লাঞ্চে যাওয়ার সময় পাকিস্তানের স্কোর ২৭ ওভারে ২ উইকেটে ৯৫। অপরাজিত আছেন শান মাসুদ (৫৯*) ও বাবর আজম (০*)।

সেই জায়েদেই হাসলো বাংলাদেশ

দিনের শুরুতে আবু জায়েদের হাত ধরে আসা সাফল্যে পাকিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু দারুণ ব্যাটিংয়ে উল্টো বাংলাদেশকেই চেপে ধরে তারা। অবশেষে স্বাগতিকদের মুখে হাসি ফুটালেন সেই জায়েদই। এই পেসারের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন আজহার আলী।

শান মাসুদকে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন আজহার। সেটি ভাঙলো জায়েদের আউট সুইং ডেলিভারিতে। বাংলাদেশি পেসারের বাঁক নেওয়া বল পাকিস্তান অধিনায়কের ব্যাটের কানায় লেগে আশ্রয় নেয় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে। আউট হওয়ার আগে আজহার ৫৯ বলে ৪ বাউন্ডারিতে করেন ৩৪ রান। পাকিস্তানের স্কোর তখন ২ উইকেটে ৯৩।

মাসুদ-আজহারের প্রতিরোধ

শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ওই ধাক্কা কাটিয়ে উঠেছে স্বাগতিকরা শান মাসুদ ও আজহার আলীর ব্যাটে। ইতিমধ্যে তারা ৫০ ছাড়ানো জুটি গড়েছেন। দলীয় ২ রানে তারা হারায় ওপেনার আবিদ আলীর উইকেট।

মাসুদের হাফসেঞ্চুরি

দিনের শুরুটা ভালো না হলেও গুছিয়ে উঠতে সময় লাগানি পাকিস্তানের। চমৎকার ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন শান মাসুদ। রুবেল হোসেনের বলে সিঙ্গেল নিয়ে পাকিস্তানি ওপেনার পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি। মাত্র ৫৪ বলে মাইলফলকটিকে পৌঁছাতে মেরেছেন ৯ বাউন্ডারি।  

দিনের শুরুতেই বাংলাদেশের উইকেট

বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিলেন আবু জায়েদ। দিনের শুরুতেই উইকেট তুলে নিয়েছেন এই পেসার। তার বলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন পাকিস্তানি ওপেনার আবিদ আলী। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।

আবিদের টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। অভিষেক সেঞ্চুরি দিয়ে রাঙানোর পর দ্বিতীয় টেস্টে খেলেন ১৭৪ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরির প্রত্যাশা ছিল। কিন্তু কোনও রানই করতে পারেননি তিনি। জায়েদের স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে ধরা পড়েছেন উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে।

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শুরু

ব্যাটিং ব্যর্থতায় রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিনের শেষ বিকেলে পাকিস্তানের ইনিংস শুরুর জন্য আবার মাঠেও নামা হয়েছিল। কিন্তু আলোর স্বল্পতায় দিনের শেষের ঘোষণা আসে। পাকিস্তান তাই আজ (শনিবার) দ্বিতীয় দিনে শুরু করেছে তাদের প্রথম ইনিংস। নেমেছেন দুই ওপেনার আজহার আলী ও আবিদ আলী।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংস মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। ব্যাটসম্যানদের ব্যর্থতার ছবি ভেসে উঠেছে আরেকবার। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মাহমুদউল্লাহ কিংবা লিটন দাস ভালো শুরু করে বড় ইনিংসের ইঙ্গিত দিলেও হতাশা বাড়িয়ে গেছেন।

ব্যতিক্রম ছিলেন কেবল মিঠুন। পরিস্থিতির দাবি মিটিয়ে একপ্রান্ত আগলে রেখে চমৎকার ইনিংস খেলেছেন তিনি। ১৪০ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৩ রানের কার্যকরী ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। যোগ্য সঙ্গ পেয়েছিলেন লোয়ার অর্ডারের তাইজুল ইসলামের কাছ থেকে। সপ্তম উইকেটে তাদের ৫৩ রানের জুটিতেই বাংলাদেশের সংগ্রহ ২৩৩ পর্যন্ত গিয়েছে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম