পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পরের টেস্টটি দিবা-রাত্রির?

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৫

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পরের টেস্টটি দিবা-রাত্রির? দেশের মাটিতে টেস্ট ক্রিকেট ফিরিয়েছে। শ্রীলঙ্কার পর বাংলাদেশকে নিয়ে গেছে। পাকিস্তানের স্বপ্ন বড় হচ্ছে আরও। এবার তাদের ঘরের মাঠে দিবা-রাত্রির টেস্ট আয়োজনের ইচ্ছা। আর সেটি বাংলাদেশের বিপক্ষে করাচির দ্বিতীয় টেস্টেই করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে গোলাপি বলে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা।

পাকিস্তানকে এখনও অনিরাপদ মনে করে ক্রিকেট বিশ্বের বেশিরভাগ দেশ। বাংলাদেশের যাওয়া নিয়েই তো কত জলঘোলা হয়েছে। শেষ পর্যন্ত তিন ধাপের সূচিতে হচ্ছে পূর্ণাঙ্গ সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দ্বিতীয় ধাপে একটি টেস্ট শেষ করেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডির যে ম্যাচটি ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারীরা। দেশ থেকে ঘুরে গিয়ে তৃতীয় ধাপে করাচিতে খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ওই ম্যাচটি গোলাপি বলে করার পরিকল্পনা পিসিবির।

বাংলাদেশের দিবা-রাত্রির টেস্টে অভিষেক গত বছরে। ভারতের মাটিতে কলকাতায় খেলেছে গোলাপি বলের ম্যাচ। পাকিস্তানও ফ্লাডলাইটের আলোয় টেস্ট খেলেছে। তবে দেশের মাটিতে নয়। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে নতুন আঙিনায় পা রাখতে চায় তারা। এপ্রিলে করাচির জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া টেস্টটি গোলাপি বলে আয়োজনের  ইচ্ছার কথা শুনিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।

বাংলাদেশকে প্রস্তাব পাঠিয়ে পিসিবি এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায়। দিবা-রাত্রি টেস্ট প্রসঙ্গে ওয়াসিম বলেছেন, ‘পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফিরেছে। অনেক দেশ দিবা-রাত্রির টেস্ট আয়োজন করছে, আমরাও আমাদের ক্রিকেটারদের সর্বোচ্চ সুযোগটা দিতে চাই এবং আয়োজন করতে চাই গোলাপি বলের ম্যাচ।’

বাংলাদেশকে নিয়ে যাওয়ার সাফল্যের মাঝেই পিসিবি জানিয়েছিল তাদের পরবর্তী লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে আনা। দুই বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী, ‘১৮ মার্চ ভারত সফর শেষ হবে দক্ষিণ আফ্রিকার। ওদিকে পিএসএল শেষ হবে ২২ মার্চ। আমরা (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) প্রথম ম্যাচ ২৪ মার্চ আয়োজন করতে পারি।’

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম