ঢাকায় বিশ্বজয়ের নায়কেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৮

ঢাকায় বিশ্ব জয়ী দলের ক্রিকেটাররা (ছবি: সাজ্জাদ হোসেন) চ্যাম্পিয়নরা আসছে, তাই বিমানবন্দরে ঘণ্টা তিনেক আগেই ক্রিকেট ভক্তদের জটলা। চ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে তর সইছে না তাদের। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে জেতা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সোনালি ট্রফিটি নিয়ে বেরিয়ে এলেন। বিকেল ৫ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামে চ্যাম্পিয়নদের বহন করা বিমানটি। পরে ভিআইপি লাউন্ঞ্জে  যুব ক্রিকেট দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান। নাজমুল হাসানের সঙ্গে ছিলেন বিসিবির পরিচালকেরা। প্রায় একসঙ্গে মিষ্টিমুখও করানো হয় ক্রিকেটারদের।

হোম অব ক্রিকেটকে আগেই সাজানো হয়েছে অনেকটা বিয়ে বাড়ির সাজে। বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঘণ্টা খানেক আগেই তাদের জন্য বিমানবন্দর এলাকায় রাখা হয়েছে দুটি বিশেষ বাস। পুরো বাসটি ‘চ্যাম্পিয়ন’ স্টিকার দিয়ে মুড়ে দেওয়া, সেখানে শোভা পাচ্ছে চ্যাম্পিয়ন ক্রিকেটারদের ছবি। এই বাসে করেই যুব ক্রিকেট দল গেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। একই গাড়িতে সওয়ার বিসিবি সভাপতি।

বিমানবন্দরের ভিআইপি এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার ক্রিকেটভক্ত।  এদের বেশির ভাগই ঢাকা মহানগরীর, ঢাকার আশে-পাশের জেলা থেকেও এসেছেন ভক্তরা।  অনূর্ধ্ব-১৯ দলের ট্রফি জয়ের আনন্দে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আতিকুর নামের এক ক্রিকেটভক্ত বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'ভাবতে ভালো লাগছে, এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। ছোটদের পথ ধরে বড়রাও আমাদের সাফল্য এনে দেবে।'

বিমাবন্দরে টাইগার সাজের বড় একটি মাসকট রাখা হয়েছে। মাসকটকে ঘিরে রেখেছেন উচ্ছ্বসিত  ক্রিকেটপ্রেমীরা।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম