শরীফুলের লক্ষ্য এখন জাতীয় দল

পঞ্চগড় প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

বাড়ি ফিরেছেন বিশ্বজয়ী শরিফুল বাড়ির জন্য মন কাঁদছিল অনূর্ধ্ব-১৯ দলের সবার। কখন বাড়ি ফিরে স্বজনদের সঙ্গে কথা বলবেন, সেটিরই ছিল অপেক্ষা। শরিফুল ইসলামের অপেক্ষার প্রহর ছিল সবচেয়ে বেশি। বাড়ি তার সেই পঞ্চগড়, উত্তরাঞ্চলের শেষসীমায়। যদিও বিমানে সৈয়দপুর পর্যন্ত যেতে পারায় খুব বেশি সময় লাগেনি।

শরিফুলের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মৌমারী নগরডাঙ্গায়। আজ (বৃহস্পতিবার) বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায় এই পেসারের। তাকে বরণ করতে আগে থেকেই সেরে রাখা হয়েছিল প্রস্তুতি। ছিল ব্যান্ডপার্টির ব্যবস্থাও।

মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানানো হয় দক্ষিণ আফ্রিকা থেকে যুব বিশ্বকাপ জিতে ফেরা তরুণ বাঁহাতি পেসারকে। তার বাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছিল কিন্তু সেই ৯ ফেব্রুয়ারি থেকেই, যখন ভারতকে ডার্কওয়ার্থ-লুইসে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ। সেটির মাত্রা আরও বেড়েছে শরিফুল বাড়ি ফেরায়।

জীবনের স্মরণীয় সব দিন কাটানো শরীফুল এখনও ঘোর কাটিয়ে উঠতে পারেননি। তবে নিজের লক্ষ্যে তিনি অবিচল, ‘বাবা-মা, আত্মীয়-স্বজন এবং দেশবাসীর দোয়া ও ভালোবাসায় এতদূর এসেছি। ভবিষ্যতে জাতীয় দলে খেলতে চাই। ভালো ক্রিকেট খেলে এলাকা ও দেশকে এগিয়ে নিতে চাই।’

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম