নাগপুর পিচ: আইসিসির পর্যবেক্ষণে অসঙ্গতি দেখছে বিসিসিআই!

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৫, ১৫:০২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৬:৪১

nagpur pitch কিছুদিন আগে ভারতের নাগপুর পিচকে বাজে বলে উল্লেখ করেছিল আইসিসি। আইসিসির এমন পর্যবেক্ষণে অসঙ্গতি দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ক্রিকইনফোকে এক বিসিসিআই কর্মকর্তা জানিয়েছেন, যেভাবে নাগপুর পিচকে ‘বাজে’ উল্লেখ করা হয়েছে সেটা সঠিক নয়। আর ভারতীয় ক্রিকেট বোর্ড এর প্রতিবাদ জানাবেই।
এ প্রসঙ্গে বিসিসিআই’র সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর বলেন, ‘আমার মনে হয় পিচকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা অতিরঞ্জিত। যখন একটি ম্যাচ মাত্র তিন দিনেই শেষ হয়ে যায় বিশেষ করে অস্ট্রেলিয়া বা অন্য কোনও জায়গায় তখন কেউ প্রশ্ন তোলে না। আইসিসি এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে। আমরা শিগগিরই এর জবাব দেবো।’
ভেতরের খবর উত্তরে কড়া ভাবেই পিচটির পক্ষে কথা বলবে বিসিসিআই।  
উল্লেখ্য, মূলত ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্টটি হয়েছিল নাগপুরে। সেখানে স্পিন নির্ভরতা রেখেই পিচটি তৈরি করা হয়েছিল। এই টেস্টে তিন দিনে ৪০ উইকেটের পতন হয়েছিল! আর এই টেস্টেই প্রোটিয়াদের ১২৪ রানে হারিয়েছিল ভারত।

এরপরেই পিচকে ঘিরে আইসিসিকে পাঠানো নিজের প্রতিবেদনে ভারতের নাগপুর পিচকে ‘বাজে’ বলে উল্লেখ করেন ম্যাচ রেফারি জেফ ক্রো। এছাড়া এই পিচের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ১৫ হাজার ডলার জরিমানা করার কথাও বলে আইসিসি।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছিল, জেফ ক্রো আইসিসির কাছে নিজের প্রতিবেদন জমা দিয়েছেন। সেখানে পিচের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের