কক্সবাজারে যুব দলের ২ সপ্তাহের ক্যাম্প শুরু শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৫, ১৬:১১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ০২:৫২

bd U 19 বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ২ সপ্তাহের ক্যাম্প শুরু হচ্ছে শুক্রবার । ক্যাম্পে অংশ নিতে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা বৃহস্পতিবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে।
গ্রুপ পর্বে বাংলাদেশের ৩টি ম্যাচই হবে চট্টগ্রাম ও কক্সবাজারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়া ৩১ জানুয়ারি কক্সবাজারে নামিবিয়া এবং ২ ফেব্রুয়ারি একই ভেন্যুতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কক্সবাজারের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতেই ২ সপ্তাহের জন্য এই ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ সপ্তাহের ক্যাম্প শেষে আগামী বছরের শুরুতেই ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন যুব দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।
ক্যাম্প শেষে আগামী ৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৩টি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
যুব দলের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। সবাই খুব ভালো অবস্থায় আছে। ইনজুরিজনিত সমস্যা নেই বললেই চলে। আশা করি এই ক্যাম্পের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ম্যাচ শেষে আমাদের দলটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে।’

এদিকে যুব দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রস্তুতিতে আমাদের কোনও ঘাটতি নেই। তারপরও শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ২ সপ্তাহের এই ক্যাম্পে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে পারব ।’

বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও স্কটল্যান্ড।

২৭ জানুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। মোট ৭টি ভেন্যুতে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার ২০টি ম্যাচ প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হবে। অবশ্য ২২ জানুয়ারি থেকে অনুশীলন ম্যাচগুলোতে মুখোমুখি হবে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম