একে একে পাঁচ মেয়ের বাবা আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১০

পাঁচ মেয়ের সঙ্গে আফ্রিদি শুক্রবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের কোলে লাল তোয়ালেতে মোড়ানো এক ফুটফুটে শিশু। ক্যাপশনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানান সুসংবাদ- পঞ্চম কন্যা সন্তান এসেছে তার ঘর আলো করে। ‘বুম বুম’ আফ্রিদির আগের চার সন্তানও মেয়ে।

সদ্যোজাত শিশুর সঙ্গে চার মেয়েকে পাশে নিয়ে আফ্রিদি লিখেছেন, ‘আমার ওপর সর্বশক্তিমানের অশেষ মেহেরবানি ও দয়া। আমি আগেই চারটি চমৎকার মেয়ের বাবা, এখন পঞ্চম কন্যায় আশীর্বাদপুষ্ট হলাম, আলহামদুলিল্লাহ।’

আফ্রিদির চার মেয়ের নাম আকসা, আনশা, আজওয়া ও আসমারা। পারিবারিক প্রথা অনুযায়ী সবগুলো নামের আদ্যক্ষর ‘আ’ দিয়ে। পঞ্চমজনই বাদ যাবে কেন? পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের নাম রাখতে ভক্তদের আহ্বান জানিয়েছেন আফ্রিদি, নামের শুরুতে থাকতে হবে ‘আ’।

আফ্রিদি পরের টুইটে লিখেছেন, ‘আমার ভক্তদের জন্য এই টুইট। আপনারা দেখছেন যে আমার মেয়েদের নাম শুরু হয়েছে ‘আ’ দিয়ে। আমাদের নতুন সদস্যের জন্য ‘আ’ দিয়ে শুরু হয় এমন কোনও নাম আমাকে পাঠান। যার নাম জয়ী হবে, তাকে পুরস্কার দেওয়া হবে। নাম পাঠিয়ে দিন! আকসা, আনসা, আজওয়া, আসমারা, আ…।’

টুইটারে সুসংবাদ দেওয়ার পর থেকে আফ্রিদি ভক্ত ও সাবেক সতীর্থদের অভিনন্দনে ভাসছেন। গত বছরের ডিসেম্বরে এক ঘটনায় কিন্তু সমালোচিত হয়েছিলেন একসময়ের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির মালিক। একটি ভারতীয় নাটক দেখার সময় মেয়েকে পূজা অনুকরণ করতে দেখে টিভি ভাঙেন ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি খেলা আফ্রিদি।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম