শীর্ষস্থানের কাছে রাহুল, কোহলির অবনমন

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭

লোকেশ রাহুল ও বিরাট কোহলি ক্যারিয়ারে বসন্ত চলছে লোকেশ রাহুলের। সাদা বলের ক্রিকেটে যে পজিশনেই নামছেন, রানের বন্যায় ভাসাচ্ছেন প্রতিপক্ষকে। নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন একের পর খেলেছেন চমৎকার সব ইনিংস। পাঁচ ম্যাচের ওই সিরিজেই আবার বিরাট কোহলিকে দেখতে হয়েছে মুদ্রার উল্টোপিঠ। খুব একটা সুবিধা করতে পারেননি ভারতীয় অধিনায়ক। টি-টোয়েন্টির নতুন ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তারই ছাপ।

আজ (সোমবার) প্রকাশিত নতুন ‍র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রাহুল। পাঁচ ম্যাচের সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করার পথে ভারতীয় ব্যাটসম্যান ৫৬ গড়ে করেছেন ২২৪ রান। এতে শীর্ষস্থানের লড়াইয়ে খুব ভালো মতোই আছেন রাহুল। এই মুহূর্তে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে তার পার্থক্য ৫৬ রেটিং পয়েন্টের।

নিউজিল্যান্ডের বিপক্ষে রাহুলের সাফল্য এলেও কোহলিকে অবশ্য তার রূপে পাওয়া যায়নি। চার ইনিংসে করেছিলেন ১০৫ রান। তবে তার র‌্যাঙ্কিংয়ে অবনমনের কারণটা ইয়ন মরগানের পারফরম্যান্স। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ ব্যাট করেছেন ইংলিশ অধিনায়ক। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতার পথে মরগান ১৭০ স্ট্রাইক-রেটে করেছেন ১৩৬ রান। এতে কোহলিকে পেছনে ফেলে তিনি উঠে এসেছেন ৯ নম্বরে। সমান্তরালে ভারতীয় অধিনায়ককে আগের জায়গা থেকে নেমে যেতে হয়েছে ১০ নম্বরে।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি ককেরও। ইংলিশদের বিপক্ষে তিন ইনিংসে যথাক্রমে ৩১, ৬৫ ও ৩৫ রান করে ১০ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন এই উইকেটকিপার।

বাংলাদেশের ব্যাটসম্যানদের জায়গায় খুব বেশি অদল-বদল হয়নি। সবার ওপরে থাকা মাহমুদউল্লাহ ধরে রেখেছেন আগের ২৮তম স্থান। মোহাম্মদ নাঈমও আছেন আগের ৪৪ নম্বরে। তবে উন্নতি হয়েছে লিটন দাস (৪৭) ও তামিম ইকবালের (৫০)।

বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বিশে কোনও পরিবর্তন নেই। যেখানে এক নম্বর জায়গা ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে ৩৯ নম্বরে থাকা মোস্তাফিজুর রহমান।

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম