প্রথম টি-টোয়েন্টিতে বাভুমাকে পাচ্ছে না প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১০

তেম্বা বাভুমা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না তেম্বা বাভুমার। হ্যামস্ট্রিংয়ের চোটে বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান।

গত রবিবার সুপারস্পোর্ট পার্কে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পান বাভুমা। ৭ থেকে ১০ দিন বিশ্রাম নিলেই সেরে উঠবেন তিনি। তাই দলের সঙ্গেই থাকবেন। আগামী রবিবার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরতে পারেন প্রোটিয়া ওপেনার।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কুইন্টন ডি ককের সঙ্গে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দেন বাভুমা। তিন ম্যাচে ৯২, ৪৮ ও ৮৪ রানের জুটি ছিল দুজনের। এখনও বাভুমার বদলির নাম ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। প্রথম ৮ ইনিংসে ওপেনিং করা জন স্মাটস এগিয়ে আছেন। বিকল্প হিসেবে আরও আছেন রাসি ফন ডার ডুসেন, হেনরিক ক্লাসেন ও নতুন ‍মুখ পিট ফন বিলিয়ন।

ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রামে থাকা ফাফ ডু প্লেসির সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরেছেন আনরিখ নর্কিয়া ও কাগিসো রাবাদা। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২৬ ফেব্রুয়ারি। এরপর তিনটি ওয়ানডের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী