পাকিস্তানে না যাওয়া অনেকে ফিরলেন শ্রীলঙ্কা দলে

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৩

পাকিস্তানে না যাওয়া অনেকে ফিরলেন শ্রীলঙ্কা দলে শ্রীলঙ্কা সর্বশেষ ওয়ানডে খেলেছে পাকিস্তানে। ওই সফর ‘বয়কট’ করেছিল নিয়মিত দলে থাকা ১০ খেলোয়াড়। তাদের অনেককে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। পাকিস্তানে না যাওয়া দিমুথ করুণারত্নেকেও ফেরানো হয়েছে নেতৃত্বে।

১৫ জনের দলে প্রত্যাবর্তন হয়েছে ২০১৯ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলা নিরোশান ডিকভেলার। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে বাদ পড়েছিলেন, পাকিস্তানেও যাননি। নিরাপত্তা ঝুঁকিতে ওই সফর থেকে সরে দাঁড়ানো কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথুজও তার সঙ্গে দলে ফিরেছেন।

ওপেনার নিয়ে বিপাকে পড়েছে শ্রীলঙ্কা। চোটের কারণে বাদ পড়েছেন নিয়মিত ওপেনার দানুশকা গুনাতিলকা। সেক্ষেত্রে সেহান জয়াসুরিয়াকে রেখেছেন নির্বাচকেরা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে নেমে ১২০ রান করেও উপুল থারাঙ্গার ডাক না পাওয়া বিস্ময়কর।

পেস আক্রমণ সাজানো হয়েছে নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও ইসুরু উদানাকে নিয়ে। গত বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে খেলা সিনিয়র বোলার সুরাঙ্গা লাকমলের জায়গা হয়নি। স্পিনার দুজন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লক্ষ্মণ সান্দাকান।

করাচিতে ৩৬ ও ০ রান করায় জায়গা ধরে রাখতে পারেননি পাকিস্তানে ওয়ানডে দলের অধিনায়ক লাহিরু থিরিমান্নে। তারকাদের প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবে জায়গা হারিয়েছেন পাকিস্তানে যাওয়া মিনোদ ভানুকা, ওশাডা ফার্নান্ডো, কাসুন রাজিথা, সাদিরা সামারাবিক্রমা ও অ্যাঞ্জেলো পেরেরার মতো তরুণেরা।

অক্টোবর-নভেম্বরের ওই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিনিয়ররা পাকিস্তানে না গেলেও পরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছেন।

আগামী ২২ ফেব্রুয়ারি কলম্বোতে হবে শ্রীলঙ্কা বনাম উইন্ডিজ প্রথম ওয়ানডে। ২৬ ফেব্রুয়ারি ও ১ মার্চ পরের দুই ম্যাচ হবে হাম্বানটোটা ও পাল্লেকেলেতে। শেষে দুটি টি-টোয়েন্টি খেলে সফর শেষ করবে উইন্ডিজ।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, সেহান জয়াসুরিয়া, নিরোশান ডিকভেলা (উইকেটকিপার), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষ্মণ সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক