বিসিবি প্রধানের বার্তা পাননি মুমিনুল-ডমিঙ্গো!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯

টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো কোচ, ম্যানেজার ও অধিনায়ক নিয়ে গঠিত টিম ম্যানেজমেন্টের দায়িত্ব দলের কৌশলগত নানা পরিকল্পনা করা। সেই পরিকল্পনার সবকিছু বিসিবি সভাপতি নাজমুল হাসানকে জানাতে হবে। শুধু তা-ই নয়, সেই সব পরিকল্পনা পরে বদল হতে পারবে না। গত বুধবার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন বিসিবি প্রধান। যদিও নাজমুলের বার্তা পাননি প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মুমিনুল হক। শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন তারা।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। শুক্রবার সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশের প্রধান কোচ ডমিঙ্গো অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। জানতে চাওয়া হয়, আপনি কি একাদশ ও দলের পরিকল্পনা বোর্ড সভাপতিকে জানিয়েছেন? উত্তরে বাংলাদেশ কোচ দিলেন অন্যরকম তথ্য, ‘দল নিয়ে কাউকে কিছু জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু বলা হয়নি। এখন পর্যন্ত এমন কিছু করার পরিবেশ তৈরি হয়নি। বোর্ড সভাপতির মতো আমিও দল নিয়ে খুব উৎসাহী। আমি বেতন পাচ্ছি সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং এটাই আমার কাজ।’

ঠিক একই প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক ‍মুমিনুলকে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক যেন আকাশ থেকে পড়লেন, ‘আমি তো এ ব্যাপারে কিছুই জানি না, আপনাদের কাছ থেকে শুনলাম। আমার পক্ষে এই বিষয়ে মন্তব্য করা কঠিন।’

বিশ্বকাপের আগে নিয়মিত হালনাগাদ খবর পেতেন, কিন্তু হঠাৎ করেই নাজমুলকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটা ধারা তৈরি হয়েছে। আর এতে বিরক্ত বিসিবি প্রধান। গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন তিনি জানতেন, চোটের কারণে মাশরাফি ও মুশফিক খেলছেন না। কিন্তু সকালে দেখেন দুজনই আছেন একাদশে। সর্বশেষ ভারত সফরে গোলাপি বলের টেস্টে টসের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেন নাজমুল।

এই কারণে বুধবার তিনি টিম ম্যানেজমেন্টকে দিক-নির্দেশনা দিয়েছেন এসব ব্যাপারে, ‘টিম ম্যানেজমেন্টকে ডেকে বলে দেওয়া হয়েছে কে কী সিদ্ধান্ত নিচ্ছে। সাধারণভাবে আগের ফর্মুলাতেই চলবে। আমি আগেরদিন জানতে চাই গেম প্ল্যান কী।’ যদিও বাংলাদেশের টেস্ট অধিনায়ক ও কোচ বলছেন, তারা বিসিবি সভাপতির কাছ থেকে এমন কোনও বার্তা পাননি!

বাংলাদেশের দায়িত্ব নিয়েই কঠিন পরিস্থিতির মধ্যে ডমিঙ্গো। বিষয়টি কতটা চ্যালেঞ্জিং, প্রশ্নটা উঠতেই এই দক্ষিণ আফ্রিকানের স্পষ্ট জবাব, ‘ভুলে যাবেন না আমি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। এমন নয় যে আমি ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া থেকে এসেছি, সব কিছু সহজ-স্বাভাবিকভাবে করা যাবে। দক্ষিণ আফ্রিকাতে কাজটা কঠিন ছিল।’

আরও পড়ুন-


আগেই ‘গেম প্ল্যান’ জানতে চান বিসিবি সভাপতি

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক