তামিমকে আউট করতে চান মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:২১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০

দিনের শেষে সব আলো মুশফিকের ওপরে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে তার প্রোফাইলে বোলিংয়ের ধরন নিয়ে কিছু নেই। সেটাই স্বাভাবিক। মুশফিকুর রহিমকে কবে কে বল করতে দেখেছে! ক্যারিয়ারের শুরু থেকে তিনি উইকেটকিপার-ব্যাটসম্যান। ইদানীং জাতীয় দলে কিপিং ছেড়ে দিলেও দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেই মুশফিক এবার বল হাতে সাফল্য প্রত্যাশী। তা-ও আবার তামিম ইকবালের উইকেট চাই তার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০টি বল করে একবারই সাফল্য পেয়েছেন মুশফিক। এবারের বাংলাদেশ ক্রিকেট লিগের ষষ্ঠ ম্যাচে তিন ওভার বল করে ১৭ রান খরচায় ছিলেন উইকেটশূন্য। মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রায় সব ব্যাটিং রেকর্ড তামিমের। ও একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে। কয়েকদিন আগে বিসিএলে ৩৩৪ রান করেছে। আমরা হয়তো ওর কাছাকাছি যেতে পারি। আজ পর্যন্ত অবশ্য ট্রিপল সেঞ্চুরি হয়নি। ইনশাআল্লাহ সামনের কোনও বার ওকে টপকাতে পারি। আমার একটা ইচ্ছে হচ্ছে। আমি তামিমকে একবার আউট করতে চাই।’

বাংলাদেশের অন্য ক্রিকেটারদের চেয়ে তামিম একটু আলাদা। ক্রিকেট বিশ্বের সব খবর তিনি রাখেন। কে সেঞ্চুরি করলো, কে ক’টা উইকেট নিলো সবই তার জানা। আজ তামিমকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন মুশফিক। যদিও মুশফিক নিজেই নাকি সুখবরটা জানতেন না, ‘তথ্যটা জানতাম না। তবে ও (তামিম) নিশ্চয়ই জানে, ও আসলে সব কিছুই জানে। এখান থেকে বের হওয়ার পর আমি নিশ্চিত, তামিম কিছু বলবেই। বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান তামিম ইকবাল। ওর সঙ্গে সব সময় আমার একটা প্রতিযোগিতা থাকে, সুস্থ লড়াই থাকে। ও আমাকে দারুণ অনুপ্রাণিত করে, আমিও ওকে করি। ওর সাফল্যে আমি খুশি হই। এরকম সুস্থ লড়াই যে কোনও দলের জন্যই ভালো। মনে প্রাণে চাই ও যেন দলের সর্বোচ্চ রান করে। আর তার চেয়ে এক রান যেন আমি বেশি করি (হাসি)।’

অনেকের মতে, মুশফিক বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। তিনি নিজে অবশ্য এমনটা মনে করেন না, ‘আমি কখনও নিজেকে সেরা মনে করি না। আপনারা অনেক সময় বলেন আমার টেকনিক, ধৈর্য্য বা অন্য কিছু সেরা। হতে পারে। তবে আমার ব্যাটিংয়ের রিপ্লে বা হাইলাইটস দেখলে অতটা ভালো লাগে না। তখন মনে হয় তামিমের মতো ওই ড্রাইভটা যদি করতে পারতাম কিংবা সাকিবের মতো ওই কাট বা অন ড্রাইভ করতে পারতাম! আমাকে আল্লাহ একটা জিনিস দিয়েছেন। আমার মাথা অনেকের থেকে একটু হলেও বেটার। যেটা আমি সব সময় ব্যবহার করার চেষ্টা করি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম