মুজিববর্ষ সিরিজে নিশ্চিত নন কোহলি, থাকবেন ৫ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৩

খেলতে পারেন লোকেশ রাহুল, কোহলি এখনও নিশ্চিত নন। আগামী মার্চে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে বিসিবি। সেই লক্ষ্যে মঙ্গলবার সম্ভাব্য দলের একটা আভাস মিলেছে সংবাদ সম্মেলনে।

আগামী ১৮ ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্ক, নেপাল ও আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে এশিয়া একাদশের দল গঠন করা হচ্ছে। তবে ভারতের কারা খেলবেন, এখনও নিশ্চিত করতে পারেনি বিসিবি।  ভারতীয় দল থেকে সম্ভাব্যদের মধ্যে রয়েছে লোকেশ রাহুল, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, কুলদীপ যাদব ও মোহাম্মদ সামির নাম।

এছাড়া থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম থাকছেন এশিয়া একাদশে। তবে সব কিছু নিশ্চিত হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘এশিয়া একাদশে ভারত থেকে আমরা কিছু নাম পেয়েছি। একটা ম্যাচের জন্য লোকেশ রাহুল আছে। কোহলিও একটা ম্যাচ খেলতে পারে, যদিও এখন পর্যন্ত সেটি চূড়ান্ত হয়নি। এছাড়া আমরা আফগানিস্তান থেকে রশিদ খান এবং মুজিবকে চূড়ান্ত করতে পেরেছি। নেপাল থেকে লামিচানেকে বলা হচ্ছে, শ্রীলঙ্কা থেকে মালিঙ্গা ও পেরেরার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’

এশিয়া একাদশে বাংলাদেশ থেকে পাঁচজন ক্রিকেটার থাকবেন। তবে কোন পাঁচজন সে ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি বোর্ড সভাপতি, ‘দুটি ম্যাচ আছে, এক ম্যাচে বেশি খেলোয়াড় খেলাবো না। ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবো। তামিম, মুশফিক তো চূড়ান্ত, এদের ব্যাপারে কোনও সন্দেহ নেই। আরও তিনজন আছে-একজন মাহমুদউল্লাহ, আরেকজন মোস্তাফিজ ও লিটন দাস। কম্বিনেশন অনুযায়ী আমাদের খেলোয়াড়রা সুযোগ পাবে। তবে আমাদের ৪-৫জন থাকবে এটা নিশ্চিত।’

এছাড়া অবশিষ্ট বিশ্ব একাদশে থাকতে পারেন- কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কট্রেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, আলেক্স হেলস, ফাফ দু প্লেসি, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাকক্লেনাগান। বোর্ড সভাপতি এ প্রসঙ্গে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে চার-পাঁচজন করে আসবে। অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডের খেলা চলছে, তাই জানি না ওদের ওখান থেকে কয়জন আসবে।’ 

এশিয়া একাদশ (সম্ভাব্য): লোকেশ রাহুল (এক ম্যাচ), বিরাট কোহলি (এক ম্যাচের জন্য চেষ্টা চলমান), শিখর ধাওয়ান, ঋষভ পান্ত , কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা , রশিদ খান, মুজিব উর রহমান, সন্দীপ লামিচানে , মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস।

অবশিষ্ট বিশ্ব একাদশ (সম্ভাব্য):  কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কট্রেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, আলেক্স হেলস, ফাফ দু প্লেসি, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাকক্লেনাগান। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের