টিভিতে কৌতুক, খেপেছেন মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪২

টিভিতে কৌতুক, খেপেছেন মিয়াঁদাদ ‘বড়ে মিয়াঁ’ বেজায় চটেছেন। কোনও ক্রিকেটারের ওপর নয়, কোনও ক্রিকেট কর্মকর্তার বিরুদ্ধে নয়। এমনকি এই রাগ ও ক্ষোভ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে নিয়েও নয়। খেপেছেন পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠান নিয়ে। বড়ে মিয়াঁ কে সেটি এতক্ষণে আপনার বুঝে যাওয়ার কথা। ইনি জাভেদ মিয়াঁদাদ, পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান।

পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজে চলমান পিএসএল নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সঞ্চালক শেহজাদ ইকবাল কমেডিয়ান মীর মোহাম্মদ আলীর সঙ্গে জাভেদ মিয়াঁদাদকে নিয়ে কৌতুক করেছেন। কমেডিয়ান মোহাম্মদ আলী আবার  অভিনয় করছেন মিয়াঁদাদের ভূমিকায়। মিয়াঁদাদ এই কৌতুককে ভালোভাবে নিতে পারেননি। নিজের টুইটার অ্যাকাউন্টস এবং ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘যে লোক দেশের জন্য এতকিছু করেছে, সম্মান তার প্রাপ্য। কৌতুকের (জোক) সীমার মধ্যে থেকেই কৌতুক করা উচিত। এটি হতে হবে ভদ্রস্থভাবে। তারা আমার নাম ব্যবহার করে আমাকে ডামি হিসেবে চিত্রায়িত করেছে।’ এই কৌতুকে মর্মাহত মিয়াঁদাদ জিও টিভির বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন, ‘ এরকম সরাসরি আক্রমণ করা তারা যদি না থামায় আমি আইনি ব্যবস্থা নেবো এবং শেষ পর্য়ন্ত লড়বো।’

মিয়াঁদাদ বলেছেন, তিনি সত্যিকারের একজন দেশপ্রেমিক এবং পাকিস্তানের হয়েই তিনি কাজ করেছেন এবং লড়েছেন। এ জন্যই টিভি চ্যানেলের কাছ থেকে সম্মান প্রত্যাশা করেন। তবে এরকম অনুষ্ঠানের বিরোধীও তিনি নন জানিয়ে বলেছেন, টিভি চ্যানেলগুলোর এ ব্যাপারে আরও বেশি সংবদেনশীল হওয়া উচিত।

পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মিয়াঁদাদ ১২৪ টেস্ট খেলে ৮৮৩২ রান করেছেন ৫২.৫৭ গড়ে। আর ২৩৩টি ওয়ানডে খেলে ৪১.৭০ গড়ে করেছেন ৭৩৮১ রান। অনেকের চোখেই তিনি পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান।

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম