শেষ ম্যাচে ভুল না করার দিকে মনোযোগী মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৫, ২০:৫৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১২:১০

Orange রংপুর রাইডার্সের বিপক্ষে মঙ্গলবার হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এই কারণে পয়েন্ট টেবিলের প্রথম কিংবা দ্বিতীয় স্থানে থাকতে বৃহস্পতিবারের ম্যাচটি তাই কুমিল্লার জন্য বেশ গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার দুপুর ২টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টারসের সঙ্গে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের ম্যাচের ভুলগুলো এই ম্যাচে করতে চান না মাশরাফি। মঙ্গলবার ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছিলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে হার হবে এটাই স্বাভাবিক। এটাকে গ্রহণ করতেই হবে। ভুলগুলো সামনের ম্যাচ না করার চেষ্টা করতে হবে। সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেক সময় হারার ফলে অনেক কিছু শিখতে পারা যায়।’
তবে মাশরাফি শেষ ম্যাচ খেলবেন কিনা এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বুধবারও। মঙ্গলবার অবশ্য তিনি জানিয়েছিলেন, ‘মানসিকভাবে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। প্রচুর চাপ পরে যাচ্ছে। একটু ফ্রি থাকলে ভালো হত। দেখা যাক, খেলবো কিনা এখনই বলা যাচ্ছে না।’
আগের ম্যাচে লিটন কুমারকে একাদশে রাখা হয়নি। তবে বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে ফেরার জোর সম্ভাবনা রয়েছে লিটনের। মাশরাফি কথায় তারই ইঙ্গিত। তিনি বলেন, ‘লিটনকে ড্রপ দেওয়ার প্রশ্নই আসে না। রিল্যাক্স হওয়ার জন্যে একটু বিশ্রাম চাচ্ছিল নিজ থেকেই। অনেক সময় একটু রিল্যাক্স হলে মানসিকভাবে ফিরে আসা যায় খুব ভালোভাবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম