ম্যাকগ্রা ভেবেছিলেন ইশান্তের ক্যারিয়ার শেষ

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৭

ইশান্ত শর্মা চোট কাটিয়ে ফিরেই ইশান্ত শর্মার বাজিমাত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পেয়েছেন ৫ উইকেট। তার দারুণ বোলিংয়েও অবশ্য হার রুখতে পারেনি ভারত। কিউইরা দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করে ইশান্তের উইকেট সংখ্যা বাড়তে দেয়নি।

ওয়েলিংটন টেস্ট হারের পর ভারত এখন দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নিচ্ছে। সিরিজ বাঁচাতে ক্রাইস্টচার্চের ম্যাচটি জিততেই হবে বিরাট কোহলিদের। হ্যাগলি ওভালের পেস সহায়ক উইকেটে ইশান্তের দিকেই তাকিয়ে থাকবে ভারত। চোট থেকে ফিরে অসাধারণ বোলিংয়ে তার ওপর প্রত্যাশা আরও বেড়েছে। কিন্তু গ্লেন ম্যাকগ্রা ভেবেছিলেন, এই পেসারের ক্যারিয়ারই হয়তো শেষ হয়ে গেছে। মাঝে চোটের কারণে প্রায় সময়ই যে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

বারবার ফিরে এসে নিজেকে চেনানো ইশান্তে মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ম্যাকগ্রা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘ইশান্ত অনেক অভিজ্ঞ। গত কয়েক বছর ধরে সে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সত্যিই মুগ্ধ করার মতো। আমি ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ার হয়তো শেষ, কিন্তু সে নিজেকে নতুনভাবে তৈরি করেছে এবং দারুণ বল করছে।’

ওয়েলিংটন টেস্টে ভারতের বোলিং আক্রমণ নিয়ে সমালোচনা হচ্ছে। ইশান্ত ৫ উইকেট পেলেও অন্য দুই পেসার জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সামি পেয়েছেন মাত্র একটি করে উইকেট।

যদিও ভারতের পেস আক্রমণের পক্ষেই কথা বলছেন ম্যাকগ্রা, ‘ভারতীয় বোলিং লাইনআপের ওপর এখনও আমার বিশ্বাস আছে। তাদের বেশ চোট সমস্যা ছিল। ইশান্ত ফিরে এসে ৫ উইকেট নিয়েছে। বুমরার বেশ  ইনজুরি ছিল এবং ফিরে এসেছে। ভারতের বোলিং আক্রমণ যে বিশ্বমানের, এতে কোনও সন্দেহ থাকার কথা নয়।’

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম