প্রোটিয়া ওয়ানডে দলে মহারাজ, বিশ্রামে ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫

দুই বছর পর ওয়ানডে দলে কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকার প্রধানতম টেস্ট স্পিনার কেশব মহারাজ, এ পর্যন্ত খেলে ফেলেছেন ৩০ টেস্ট। কিন্তু ওয়ানডে খেলেছেন মাত্র চারটি, যার সর্বশেষটি খেলেছেন দুই বছর আগে শ্রীলঙ্কায়। তাকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিকে।

মোমেন্টাম ওয়ানডে কাপে ডলফিন্সের হয়ে ১৩ উইকেট নিয়ে এখন যৌথভাবে শীর্ষ বোলার মহারাজ। আর এটিরই পুরস্কার ওয়ানডে দলে তার ডাক পাওয়া। মহারাজের অন্তর্ভুক্তিতে একাদশে তাবরেজ শামসির জায়গাটা একটু অনিশ্চিতই হয়ে পড়েছে।

ডু প্লেসি ছাড়াও এ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রাসি ফন ডার ডুসেন ও ডোয়াইন প্রিটোরিয়াসকে। তাদের জায়গায় দলে এসেছেন লুতো সিপামলা, জেনম্যান মালান ও কাইল ভেরেইন্নি। চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাঠের বাইরে থাকা টেম্বা বাভুমাকে ফেরানো হয়েছে। চোট কাটিয়ে বুধবার অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে যাওয়া হেনরিক ক্লাসেনও আছেন দলে। ব্যাটিং লাইনআপে অধিনায়ক কুইন্টন ডি ককের সঙ্গে অভিজ্ঞ বলতে আছেন শুধু ডেভিড মিলার।

ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রামে থাকা কাগিসো রাবাদা নেতৃত্ব দেবেন বোলিংয়ে। এখানে তার সঙ্গে আছেন লুঙ্গি এনগিডি, আইনরিখ নর্কিয়া, বেউরান হেনড্রিকস ও সিপামলা। দলে একমাত্র সিম বোলিং অলরাউন্ডার আন্দিলে ফিকেয়াও। স্পিনার হিসেবে মহারাজ ও শামসির সঙ্গে ঢুকেছেন জন-জন স্মাটস।

দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক (অধিনায়ক, উইকেটকিপার), টেম্বা বাভুমা, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, আন্দিলে ফিকেয়াও, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিডি, বেউরান হেনড্রিকস, হেনরিক ক্লাসেন, জেনম্যান মালান, জন-জন স্মাটস, আইনরিখ নর্কিয়া, লুথো সিপামলা, কেশব মহারাজ, কাইল ভেরেইন্নি।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক