‘তাহলে আইপিএলের সময় বিশ্রাম নাও’

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৭

আইপিএল ইস্যুতে বিরাট কোহলির পাশেই আছেন কপিল দেব নিউজিল্যান্ড সফর শুরু হওয়ার আগে বিরাট কোহলি বলেছিলেন, দেশে ফিরেই তাদের মাঠে নেমে পড়তে হবে। ইঙ্গিতটা আইপিএলের দিকে। কিউইদের মাটিতে ভারতের শেষ ম্যাচ ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হওয়ার কথা ৪ মার্চ। আর আইপিএল শুরু ২৯ মার্চ। কোহলির উদ্বেগ স্বাভাবিক।

এমন পরিস্থিতিতে ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন কপিল দেব। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের সাফ কথা, ক্যারিয়ার নিয়ে কোনও দুর্ভাবনা থাকলে আইপিএল বর্জন করা উচিত।

‘অতিরিক্ত পরিশ্রমে ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কা থাকলে আইপিএল খেলো না। সেখানে (আইপিএলে) তো তুমি দেশের প্রতিনিধিত্ব করো না। তাই যদি মনে করো একটানা খেলে পরিশ্রান্ত, তাহলে আইপিএলের সময় বিশ্রাম নাও। কারণ স্বদেশের প্রতিনিধিত্ব করার অনুভূতি অন্যরকম’—উত্তরসূরিদের কপিলের উপদেশ। 

১৬ বছরের ক্যারিয়ারে অনেকবারই নাকি ‘বার্ন আউট’ হওয়ার শঙ্কা ঘিরে ধরেছে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডারকে, ‘হ্যাঁ, বহুবার এমন হয়েছে। আসলে কোনও সিরিজে একটানা খেলে রান বা উইকেট না পেলে বার্ন আউটের শঙ্কা আপনার মনে ছাপ ফেলবে। দিনে ২০-৩০ ওভার বল করে ৭ উইকেট পেলে আপনি পরিশ্রান্ত হবেন না। কিন্তু ১০ ওভারে ৮০ রান দিয়ে কোনও উইকেট না পেলে ভীষণ ক্লান্ত মনে হবে নিজেকে।’

পুরো ব্যাপারটা যে মনস্তাত্ত্বিক, সেটাও জানিয়েছেন কপিল, ‘আসলে এটা মানসিক ব্যাপার। আপনার মন আর মস্তিষ্ক সাফল্য চায়। পারফরম্যান্স আপনাকে নির্ভার আর সুখী করে তোলে।’

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম