এশিয়া কাপ ভেন্যু: সৌরভের দাবি অস্বীকার পিসিবি চেয়ারম্যানের

স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৭আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৭

পিসিবি চেয়ারম্যান এহসান মানি ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এশিয়া কাপের ভেন্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। আয়োজক স্বত্ব পেয়েছে পাকিস্তান, কিন্তু ভারত চিরবৈরি দেশে গিয়ে খেলতে রাজি নয়। তাই সেপ্টেম্বরে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই যে পাকিস্তানে হচ্ছে না, সেটা বলাই যায়। তাহলে কোথায়? ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, দুবাইয়ে হবে এবারের প্রতিযোগিতা। যদিও সৌরভের ঘোষণার পরদিনই তা অস্বীকার করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

এশিয়া কাপের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি বলে দাবি পিসিবি প্রধানের। তিনি জানিয়েছেন, যদি পাকিস্তানে না হয়, তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সব সদস্যের মতামতের ভিত্তিতে ঠিক করা হবে নতুন ভেন্যু। ৩ মার্চ এসিসির সভা শুরু, সেখানেই ভেন্যু নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

যদিও তার আগেই ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই সভাপতি সৌরভ জানিয়ে রেখেছেন, ‘দুবাইয়ে হতে যাচ্ছে এশিয়া কাপ। ভারত ও পাকিস্তান দুই দলই খেলবে।’ কিন্তু পিসিবি চেয়ারম্যানের কথা ভিন্ন। শুধু দুবাই নয়, আরও কয়েকটি ভেন্যু আছে আলোচনায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে মানি বলেছেন, ‘সহযোগী সদস্যদের লাভের জন্য এশিয়া কাপ আয়োজন করা হয়। আমাদের সেটা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। এশিয়ার সব দেশের আগ্রহ বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বেশ কয়েকটি বিকল্প আছে।’

করোনাভাইরাসের কারণে অনেক প্রতিযোগিতা বাতিল হয়ে যাচ্ছে। এশিয়া কাপেও কি এর প্রভাব পড়বে? পিসিবি চেয়ারম্যান বললেন, ‘দেখুন, এশিয়া কাপ হবে সেপ্টেম্বরে, আর এখন ফেব্রুয়ারি। তবে এটি (করোনাভাইরাস) নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমাদের যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতেই হবে।’

২০১৮ সালে এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। কিন্তু পাকিস্তান সেখানে খেলতে আপত্তি জানালে নতুন ভেন্যু হয় দুবাই ও আবুধাবি। সেই প্রতিযোগিতার ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।

/কেআর/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক