মাদেভেরেকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন তাইজুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ১৯:৪৬আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৯:৫৪

তাইজুল ইসলাম সিলেটের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ করেছে ৩২২ রান। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের স্কোর ৩৯ ওভারে ৫ উইকেটে ১৯৯।

১০২ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়েকে এগিয়ে নিচ্ছিলেন ওয়েসলি মাদেভেরে ও সিকান্দার রাজা। তাদের পঞ্চম উইকেট জুটিতে অস্বস্তি বাড়ছিল বাংলাদেশের। অবশেষে তাদের প্রতিরোধ ভাঙলেন তাইজুল। এই স্পিনারের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মাদেভেরে।

মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা মাদেভেরে চমৎকার ব্যাটিংয়ে তুলে নিয়েছেন প্রথম হাফসেঞ্চুরি। আল-আমিন হোসেনের বলে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূরণ করার খানিক পরই আউট হয়ে গেছেন তাইজুলের বলে এলবিডাব্লিউ হয়ে। আউট হওয়ার আগে ৫৭ বলে ৫ বাউন্ডারিতে করেন ৫২ রান।

বোলিংয়ে এসেই তাইজুলের উইকেট

উইকেট উদযাপন করতে মাত্র ৪ বল অপেক্ষা করতে হলো তাইজুল ইসলামকে। নিজের প্রথম ওভারেই তিনি বোল্ড করে ফিরিয়েছেন টিনাশে কুমুনুকামওয়ে।

নাজমুল হোসেন শান্তর সৌজন্যে একবার জীবন পেয়েছিলেন জিম্বাবুয়ে ওপেনার। সেই সুযোগ কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিও পূরণ করেন তিনি। যদিও ফিফটি করে বেশিদূর যেতে পারেননি। ৭০ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রানে বোল্ড হয়েছেন তাইজুলের বলে।

কুমুনুকামওয়ের বিদায়ে ১০২ রানে জিম্বাবুয়ে হারায় চতুর্থ উইকেট।

এবার মিরাজের উইকেট উদযাপন

দুর্দান্ত থ্রোতে রান আউট করে বাংলাদেশকে এনে দিয়েছিলেন দ্বিতীয় উইকেট। এবার বল হাতে উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামসকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে।

এই স্পিনারের স্টাম্প বরাবর থাকা ডেলিভারি ব্যাকফুটে দিয়ে কাট করতে চেয়েছিলেন উইলিয়ামস। কিন্তু বল ব্যাটে লাগার আগেই সরাসরি আঘাত করে তার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। তাতে ১৪ রানে শেষ হয় উইলিয়ামসের ইনিংস।

মিরাজের দুর্দান্ত থ্রোতে রান আউট টেলর

অবিশ্বাস্য ফিল্ডিংয়ে মেহেদী হাসান মিরাজ এনে দিলেন দ্বিতীয় উইকেট। দুর্দান্ত থ্রোতে তিনি রান আউট করে ফিরিয়েছেন ব্রেন্ডন টেলরকে।

শফিউল ইসলামের বল মিড-অনে ঠেলে দিলে সিঙ্গেলস নিতে চেয়েছিলেন টেলর। কিন্তু মিরাজ প্রথমে ঝাঁপিয়ে বাঁ হাত দিয়ে বল ঠেকিয়ে ডান হাতের থ্রোতে ভেঙে দেন স্টাম্প। মিরাজের দুরূহ কোণ থেকে রান আউট করার দৃশ্য জন্টি রোডসের কথাই যেন মনে করিয়ে দিলো। প্যাভিলিয়নে ফেরার আগে টেলর ২১ বলে করেন ১১ রান।

প্রথম উইকেট এনে দিলেন শফিউল

শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দিলেন শফিউল ইসলাম। এই পেসারের বলে ফিরে গেছেন রেগিস চাকাভা।

শফিউলের লাইনে থাকা বল রক্ষণাত্মকভাবে খেলেছিলেন চাকাভা। কিন্তু বল তার ব্যাটের ওপরের দিকে লেগে উঠে যায়। কভারে দাঁড়িয়ে থাকা লিটন দাস নেন সহজ ক্যাচ। আউট হওয়ার আগে জিম্বাবুয়েন ব্যাটসম্যান করেন ২ রান। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা।

বাংলাদেশের সংগ্রহ ৩২২

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের মঞ্চটা তৈরি করে রাখলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও স্বাগতিকরা পেয়েছে বিশাল স্কোর। এবার আগের সর্বোচ্চ স্কোরকেও ছাড়িয়ে গেছে তারা। তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটে করেছে ৩২২ রান। ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূরণ করে তামিম খেলেছেন ১৫৮ রানের ঝলমলে ইনিংস।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম