দলবদলের পর কী ভাবছেন বিশ্বজয়ী ক্রিকেটাররা?

রবিউল ইসলাম
০৩ মার্চ ২০২০, ২২:৫৬আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:৫৬

ওল্ড ডিওএইচএসে রাকিবুল গত ৯ ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের ক্রিকেটে ঐতিহাসিক দিন। অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই উন্মাদনা এখনও ফুরিয়ে যায়নি। আকবর আলীরা ওই বিশাল প্রাপ্তির আনন্দ নিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলবে। মঙ্গলবার ছিল টুর্নামেন্টের দলবদলের প্রথম দিন, এদিন বিশ্বজয়ী দলের ৫ ক্রিকেটার দল বাছাই করেছেন। বাকি দুই দিনে অন্যরাও দল খুঁজে নেবেন।

বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর বুধবার দলবদলে অংশ নেবেন। জানা গেছে, শাহাদাত হোসেনকে নিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সে যাচ্ছেন তিনি। প্রথম দিন সকাল সকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছিলেন তানজিম হাসান সাকিব। গত বছর বিকেএসপির হয়ে খেললেও এবার তিনি আবাহনীর। ঐতিহ্যবাহী দলের হয়ে খেলতে পারবেন, এতে রোমাঞ্চিত সাকিব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আবাহনীর মতো দলে খেলার সুযোগ পাচ্ছি, এটা অনেক বড় ব্যাপার। আমি পুরো লিগটাই উপভোগ করতে চাই। উপভোগ করতে পারলে চাপমুক্ত হয়ে খেলা সম্ভব হবে। এটা এমন একটি মঞ্চ, যেখানে ভালো খেলতে পারলে পরের ধাপে যাওয়ার দরজা খুলে যায়। আমার লক্ষ্য থাকবে, এখানে ভালো করা।’

সাকিব থাকতে থাকতেই সিসিডিএমের কার্যালয়ে আসেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। বিশ্বকাপ খেলে এসে বসে থাকেননি, ময়মনসিংহ লিগ ও কুমিল্লাতে আঞ্চলিক একটি টুর্নামেন্ট খেলেছেন। শাইনপুকুর ছেড়ে এখন অপেক্ষায় ওল্ড ডিওএইচএসের হয়ে মাঠ মাতাতে। তার মতো বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়ও খেলবেন ওল্ড ডিওএইচএসে। মঙ্গলবার দল বদল শেষে বাংলা ট্রিবিউনকে রাকিবুল বলেছেন, ‘যে যার মতো দলবদল করতে পারছে, এটা দারুণ ব্যাপার। এখানে এসে ভালো লাগছে। গতবার প্রিমিয়ার লিগ খেললেও এত বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। এবার সেই সুযোগটা হচ্ছে। নির্দিষ্ট কোনও লক্ষ্য নেই, তবে চেষ্টা থাকবে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে যতটা সম্ভব ভালো করার।’

ফাইনালে ভারতের ব্যাটসম্যানদের চোখে চোখ রেখে বোলিং করেছিলেন শরিফুল ইসলাম। ওই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনিই। কম-বেশি ম্যাচ খেললেও এবার তৃতীয়বার ঢাকা লিগ খেলতে যাচ্ছেন। তবে দল পাল্টেছে, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ছেড়ে এবার তিনি নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংকে। বড়দের সঙ্গে সমানতালে লড়াই করতে মুখিয়ে থাকা শরিফুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এতসব আলোচনার মাঝে কোনও চাপ অনুভব করছি না। আমি স্বাভাবিক আছি। আমার ওপর অনেকের প্রত্যাশা আছে। চেষ্টা করবো সেটা পূরণ করার। অবশ্যই চেষ্টা থাকবে সেরা দশ বোলারের মধ্যে থাকার। এছাড়া সিনিয়র অনেক বোলার থাকবে, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করবো।’

বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন বিকেএসপি ছেড়ে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে যোগ দিয়েছেন। ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্র্যাম্প নিয়েও দ্বিতীয় দফা ব্যাটিং করেছিলেন। এবারের লিগকে শেখার মঞ্চ হিসেবে দেখছেন তিনি, ‘মোহামেডানের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমাদের দলে বড় বড় অনেক তারকা আছেন, চেষ্টা করবো তাদের কাছ থেকে শিখতে। এবারের লিগকে শেখার মঞ্চ বানাতে চাই, যেন পরের ধাপে গিয়ে আমার খেলতে সুবিধা হয়।’

এছাড়া চাঁদপুর থেকে উঠে আসা শামীম হোসেন খেলবেন প্রাইম দোলেশ্বরে। তিনি মঙ্গলবার দলবদল করে গেছেন। এর বাইরে তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয় ও হাসান মুরাদরা শাইনপুকুরের হয়ে ঢাকা লিগ খেলবেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের