প্রাইজমানি কমায় অখুশি আইপিএল ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২০, ১৯:২৩আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৯:২৪

প্রাইজমানি কমায় অখুশি আইপিএল ফ্র্যাঞ্চাইজি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অবস্থা ভালো, উপার্জনের অন্য উপায় বের করতে পারবে- বিসিসিআই এ বিবৃতি দিয়ে টুর্নামেন্টের প্রাইজমানি অর্ধেক কমাতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের(বিসিসিআিই) এমন অনভিপ্রেত সিদ্ধান্তে অখুশি ৮ ফ্র্যাঞ্চাইজি। শিগগিরই এ নিয়ে আলোচনা করবে তারা।

আইপিএলে গতবারের প্রাইজমানি ছিল ৫০ কোটি রুপি। সেটা এবার অর্ধেকে নেমে দাঁড়াচ্ছে ২৫ কোটি রুপিতে। চ্যাম্পিয়ন দল গতবারের মতো ২০ কোটি নয়, পাবে ১০ কোটি রুপি। আর রানার্সআপ সাড়ে ১২ কোটির বদলে পাবে সাড়ে ৬ কোটি। তৃতীয় ও চতুর্থ দল পাবে ৪ কোটি ৩০ লাখ রুপি করে। এছাড়া ম্যাচ আয়োজনের ১ কোটি রুপি আয়োজক ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআই সমান ভাগে ভাগ করে নিতে হবে, আগে আয়োজকেরা দিতো ২০ লাখ রুপি।

হঠাৎ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে ফ্রাঞ্চাইজিগুলো হতবাক। দক্ষিণ ভারতের এক ফ্র্যাঞ্চাইজির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘প্লে-অফের আগের ফান্ড অর্ধেক কমিয়ে আনায় আমরা অখুশি। এমনকি আমাদের সঙ্গে আলোচনাও করেনি। অনানুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজগুলো এ নিয়ে কথা বলছে এবং শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে এ বিষয় নিয়ে আলোচনায় বসবো।’ আরেক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা বলেন, ‘এটা বিরাট ধাক্কা। আমরা ভেতরে ভেতরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করছি। এ বিষয়ে কথা বলতে সবগুলো দল শিগগিরই বসছি।’

আগামী ২৯ মার্চ শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে মুখোমুখি হবে ২০১৮ সালের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম