ডি ভিলিয়ার্সকে ছুঁলেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৩:০৫

mccullum অভিষেকের পর টানা ৯৮ টেস্ট খেলে রেকর্ড করেছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। বৃহস্পতিবার ডি ভিলিয়ার্সকে ছুঁয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অভিষেকের পর থেকে টানা ৯৮ টেস্ট খেলছেন তিনিও।
বৃহস্পতিবার থেকে  শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে ক্যারিয়ারের ৯৮তম টেস্ট খেলছেন ম্যাককালাম। শ্রীলঙ্কা দলের বিপক্ষে আরও দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। কোনও অঘটন না ঘটলে দুটি টেস্টে খেলবেন ম্যাককালাম। তাহলে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকের পর টানা ১০০টি টেস্ট খেলার অনন্য রেকর্ড গড়বেন কিউই এই ক্রিকেটার।
ভিলিয়ার্সেরও এ রেকর্ড গড়ার সুযোগ ছিল। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা ছিল মারকুটে এ ব্যাটসম্যানের। কিন্তু সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিজ থেকেই ছুটি নিয়েছিলেন ভিলিয়ার্স।
ম্যাককালাম ও ভিলিয়ার্স দুজনই টানা ৯৮ টেস্ট খেলেছেন। দুজনেরই অভিষেক ২০০৪ সালে।
এ দুজনের আগে অভিষেকের পর টানা ৯৬ টেস্ট খেলেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। এ ছাড়া অভিষেকের পর ভারতের রাহুল দ্রাবিড় ৯৪, শচীন টেন্ডুলকার ৮৪, মাইক হাসি ৭৯ টেস্ট খেলেছেন।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম