নাঈম-আফিফের ওয়ানডে অভিষেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ১৫:১৮আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৫:২২

অধিনায়ক মাশরাফির সঙ্গে অভিষিক্ত নাঈম (বাঁয়ে) ও আফিফ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি মুর্তজা নেমেছেন অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলতে। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন। ওয়ানডে অভিষেক হয়েছে আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈমের। টি-টোয়েন্টি দিয়ে আগেই আন্তর্জাতিক হয়েছে তাদের।

শুক্রবারের ম্যাচে যে মুশফিকুর রহিম থাকছেন না, সেটা জানাই ছিল। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আফিফ। ওয়ানডেতে প্রথমবার সুযোগ পাওয়া এই অলরাউন্ডার এর আগে খেলেছেন দশটি টি-টোয়েন্টি, সেখানে এক হাফসেঞ্চুরিতে তার রান ১১৩।

সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া নাজমুল হোসেন শান্তর জায়গায় সুযোগ মিলেছে নাঈমের। প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামা টপ অর্ডার ব্যাটসম্যানের আছে পাঁচটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা নাঈমের। নাগপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন নাঈম।

অভিষিক্ত ক্যাপ পেয়েই অধিনায়ক মাশরাফির সঙ্গে ছবি তোলেন আফিফ-নাঈম। অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচটি দিয়ে ওয়ানডেতে যাত্রা শুরু হলো নবীন দুই ক্রিকেটারের।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম